Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কতটা গুরুতর ক্রেসপোর চোট? ওড়িশার বিরুদ্ধে আদৌ খেলতে পারবেন?

তবে ম্য়াচের শেষে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ যা জানালেন, সেটা শুনে লাল-হলুদ সমর্থকরা খুব একটা খুশি হবেন না।

কতটা গুরুতর ক্রেসপোর চোট? ওড়িশার বিরুদ্ধে আদৌ খেলতে পারবেন?

চোট নিয়ে মাঠ ছাড়লেন সাউল ক্রেসপো

শেষ আপডেট: 7 December 2024 21:28

দ্য ওয়াল ব্যুরো : সবেমাত্র ইস্টবেঙ্গল এফসি সুখের মুখ দেখতে শুরু করেছে। কিন্তু, এখনই যে এমন একটি দুর্ঘটনা ঘটে যাবে, সেটা লাল-হলুদ সমর্থকরা স্বপ্নেও কল্পনা করতে পারেননি। শনিবার (৭ ডিসেম্বর) চেন্নাইন এএফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল মশালবাহিনী। এই ম্যাচে তারা ২-০ গোলে জয়লাভও করেছে।

এই ম্যাচেই ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার সাউল ক্রেসপো মারাত্মক চোট পেয়েছেন। ৫৪ মিনিটে একটি ফাউলের কারণে তাঁর এই চোট লাগে। অবস্থা এতটাই গুরুতর ছিল যে তিনি উঠে দাঁড়াতেও পারলেন না। শেষ পর্যন্ত স্ট্রেচারে শুইয়ে তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হল।

এই পরিস্থিতিতে লাল-হলুদ সমর্থকদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, তাহলে কী পরের ম্যাচে ক্রেসপো আর খেলতে পারবেন না? কারণ, হাতে তো খুব একটা বেশি সময় নেই। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১২ ডিসেম্বর তাদের ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলতে নামতে হবে। মাঝের এই ক'দিনের মধ্যে আদৌ ২৮ বছর বয়সি ইস্টবেঙ্গলের এই স্প্যানিশ মিডফিল্ডার রিকভারি করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

তবে ম্যাচের শেষে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ যা জানালেন, সেটা শুনে লাল-হলুদ সমর্থকরা খুব একটা খুশি হবেন না। অস্কার বললেন, 'সাউলের পেশিতে টান ধরেছে। সোমবার প্রাথমিক স্ক্যান করানো হবে। তারপরই গোটা বিষয়টা স্পষ্ট হবে। তবে আপাতত দেখে যা মনে হচ্ছে, ওকে কমপক্ষে ২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।'

অন্যদিকে, চেন্নাইন এফসি-র বিরুদ্ধে এই জয় ইস্টবেঙ্গলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। লিগ টেবিলের পয়েন্ট তালিকায় তারা ১৩ নম্বর থেকে ১১ নম্বরে উঠে এসেছে। ৯ ম্যাচে তারা মোট ৭ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে প্রথম ১০-এর মধ্যে আসতে গেলে এখনও পরপর দুটো ম্য়াচ জিততে হবে। কারণ ১০ নম্বরে কেরালা ব্লাস্টার্স ১১ পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এই তালিকায় একেবারে নীচে নেমে গিয়েছে মহমেডান এসসি। তারা ১০ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট সংগ্রহ করেছে।


```