Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

অনুশীলনে ফিরলেন সাউল ক্রেসপো, আদৌ খেলবেন ডার্বি ম্যাচে? জানুন গুরুত্বপূর্ণ আপডেট

সাউলের পাশাপাশি চোট পেয়েছেন মাদিহ তালালও।

অনুশীলনে ফিরলেন সাউল ক্রেসপো, আদৌ খেলবেন ডার্বি ম্যাচে? জানুন গুরুত্বপূর্ণ আপডেট

ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার সাউল ক্রেসপো

শেষ আপডেট: 8 January 2025 16:56

দ্য ওয়াল ব্যুরো : হাতে আর একেবারে বেশি সময় নেই। আগামী ১১ জানুয়ারি কলকাতা ডার্বির আয়োজন করা হয়েছে। ৯০ মিনিটের লড়াইয়ে দেখা যাবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি-কে। এই অবস্থায় লাল-হলুদ ব্রিগেড কোমর বেঁধে অনুশীলন শুরু করে দিয়েছে।

ইতিমধ্যে ইস্টবেঙ্গল অনুশীলনে দেখা গেল তারকা স্প্যানিশ ফুটবলার সাউল ক্রেসপোকে। প্রিয় তারকাকে দেখতে পেয়ে লাল-হলুদ সমর্থকদের উচ্ছ্বাসের বাঁধ ভেঙে গিয়েছে। কিন্তু, আগামী ডার্বি ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।

প্রসঙ্গত, চলতি মরশুমে ওড়িশার বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন সাউল ক্রেসপো। এরপর থেকে ইস্টবেঙ্গলের হয়ে বেশ কয়েকটা ম্যাচে তিনি খেলতে পারেননি। চিকিৎসার জন্য তিনি দেশে ফিরে গিয়েছিলেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছিল, কবে এই স্প্যানিশ তারকা আবারও ভারতের মাটিতে পা রাখবেন? অবশেষে যাবতীয় জল্পনার অবসান হল।

এদিকে, সাউলের পাশাপাশি চোট পেয়েছে মাদিহ তালালও। কিন্তু, ক্রেসপোর তুলনায় তালালের চোট অনেকটাই গুরুতর। সেকারণে গোটা মরশুম থেকেই ছিটকে গিয়েছেন। তালালের পরিবর্ত ফুটবলার হিসেবে মঙ্গলবার (৭ ডিসেম্বর) ইস্টবেঙ্গল দলে যোগ দিয়েছেন ভেনেজুয়েলার ফরোয়ার্ড রিচার্ড সেলিস। কিন্তু, তাঁকেও ডার্বি ম্যাচে নামানো হবে না বলেই আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে মোহনবাগানের বিরুদ্ধে কেমন পারফরম্যান্স করে ইস্টবেঙ্গল, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।

২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে ইস্টবেঙ্গল আপাতত ১১ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। গত ১৪ ম্যাচে তারা মাত্র ১১ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে, এই তালিকার শীর্ষে রাজত্ব করছে মেরিনার্সরা। এমন একটি অসম প্রেক্ষাপটে মশালবাহিনী জ্বলে উঠতে পারে কি না, সেটাই আপাতত দেখার।


```