Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন সন্তোষ ট্রফিতে নেই মোহনবাগানের ফুটবলার? স্পষ্ট জানালেন সঞ্জয় সেন

দুঃখের বিষয়. ২০১৬-১৭ মরশুম থেকে বাংলা ফুটবল দল আর সন্তোষ ট্রফি জিততে পারেনি।

কেন সন্তোষ ট্রফিতে নেই মোহনবাগানের ফুটবলার? স্পষ্ট জানালেন সঞ্জয় সেন

দেবাশিস দত্ত এবং সঞ্জয় সেন

শেষ আপডেট: 15 November 2024 20:27

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি সন্তোষ ট্রফির জন্য় বাংলা ফুটবল দল ঘোষণা করা হয়েছে। এই স্কোয়াডে মোহনবাগান থেকে কোনও ফুটবলার নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বাংলার ফুটবলমহলে ইতিমধ্যে জলঘোলা হতে শুরু করেছে। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, সবুজ-মেরুন ব্রিগেডে কি তাহলে আদৌ কোনও ভাল ফুটবলার নেই, যিনি বাংলার হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন।

দ্য ওয়ালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাংলা ফুটবল দলের কোচ সঞ্জয় সেন বললেন, 'এটা তো কোনও কোটা সিস্টেম নয়। যেখানে মোহনবাগান, ইস্টবেঙ্গল কিংবা মহমেডান থেকে কোনও না কোনও ফুটবলার থাকতেই হবে। এমন কোনও লিখিত নিয়ম নেই।'

সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'মোহনবাগানের একজন ফুটবলার ট্রায়ালে এসছিল। কিন্তু, সে তেমন পারফর্ম করতে পারেনি। নজর কাড়তে পারেনি। এরথেকে বেশি আমি আর বলতে পারব না।'

সঞ্জয় সেনের কথায়, 'আইএফএ-র পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে প্রতিটা ক্লাব থেকে দু'জন করে ফুটবলার পাঠাতে হবে। এটা দেখা আমার কাজ নয়। আমার কাজ হল, যে ছেলেগুলো ট্রায়ালে এসেছে তাদের মধ্যে থেকে সেরা ফুটবলার নির্বাচন করা। ফলে কোনও একটি বিশেষ ক্লাবের ফুটবলার কেন নেই, সেই ব্যাপারে আমি বলতে পারব না।'

প্রসঙ্গত, কয়েকদিন আগে মোহনবাগান সচিব দেবাশিস দত্তকে প্রশ্ন করা হয়েছিল যে ভারতীয় ফুটবল দলে কেন কোনও বাঙালি খেলোয়াড়কে দেখতে পাওয়া যাচ্ছে না। জবাবে তিনি বলেন, 'যে রাজ্যের ফুটবল দল সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ডেই উঠতে পারে না, সেই দল থেকে কোনও ফুটবলার জাতীয় দলে সুযোগ পাবে, এমন ভাবনাও ভুল।' তিনি বাংলা ফুটবল দলের পরিকাঠামোর দিকেই যে আঙুল তুলেছিলেন, তা কার্যত স্পষ্ট। এই পরিস্থিতিতে সন্তোষ ট্রফির স্কোয়াডে কোনও মেরিনার্সের না থাকা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা বলা যেতেই পারে।


```