Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'হাজারটা কোচ এলেও...', ইস্টবেঙ্গলের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন সঞ্জয় সেন

সঞ্জয় সেন মনে করেন যে লাল-হলুদ ব্রিগেডে এমন কয়েকজন ফুটবলার রয়েছেন যাঁদের উদ্ধত আচরণ আদতে এই দলের বিপর্যয় ডেকে আনছে।

'হাজারটা কোচ এলেও...', ইস্টবেঙ্গলের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন সঞ্জয় সেন

ইস্টবেঙ্গল দলের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন সঞ্জয় সেন

শেষ আপডেট: 23 October 2024 13:50

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গল ফুটবল দলের সমস্য়া কোথায় হচ্ছে? এবারের আইএসএল টুর্নামেন্টে তারা এখনও পর্যন্ত জয়ের খাতা খুলতে পারেনি। টানা ৬ ম্যাচ হেরে এমনিতেই দলটার মুখ লজ্জায় ডুবে গিয়েছে। এবার সেই কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রাক্তন কোচ সঞ্জয় সেন।

সম্প্রতি টুইটারে একটি ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। সেখানে বাগানের প্রাক্তন আই-লিগজয়ী কোচ সঞ্জয় সেন ইস্টবেঙ্গল এফসি-র আসল সমস্যা তুলে ধরলেন। তিনি মনে করেন যে লাল-হলুদ ব্রিগেডে এমন কয়েকজন ফুটবলার রয়েছেন যাঁদের উদ্ধত আচরণ আদতে এই দলের বিপর্যয় ডেকে আনছে।

তিনি বললেন, 'সাউল ক্রেসপোর উদ্ধত আচরণ আমার একেবারেই পছন্দ হয় না। আমি এই দলের কোচ হলে আগে ওকে বাদ দিতাম। এখানে আমিত্ব-র কোনও জায়গা নেই। সবাইকে একটা দল হিসেবেই খেলতে হবে।'

সেইসঙ্গে তিনি আরও যোগ করলেন, 'ইতিপূর্বে দলের প্র্যাকটিস সেশনে ও ডেভিডের সঙ্গে একটা ঝামেলা করেছিল। হাতাহাতি পর্যন্ত হয়েছিল। ফলে এই ধরনের ফুটবলারদের কোনও কোচ যখন প্রাধান্য দেয়, তখন একটা দলের যা হওয়ার সেটাই হচ্ছে। একজন ফুটবলার যত বড়ই হোক না কেন, একটা দলের তুলনায় সে বড় হতে পারে না।'

সবশেষে তিনি বললেন, 'মোহনবাগান ম্য়াচে তো ওকে আরও আগে তুলে নেওয়া উচিত ছিল। ৯০ মিনিট কেন ওকে মাঠে রাখা হল, সেটা একমাত্র ইস্টবেঙ্গল কোচই বলতে পারবেন। ফলে এই ঘটনাগুলো যদি চলতে থাকে, তাহলে দলকে অবশ্যই ভুগতে হবে। সেখানে হাজারটা কোচ এলেও কিছু করতে পারবে না। আর যে ফুটবলারদের মধ্যে আমিত্ব রয়েছে, তাদের বেছে বেছে বাদ দিতে হবে। সেক্ষেত্রে কম দামি ফুটবলাররাও দলের ভাল ফলাফল এনে দিতে পারবে।'


```