Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ISL টুর্নামেন্টেও জিতবে ইস্টবেঙ্গল, আশাবাদী সংগ্রাম

সম্প্রতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছে ইস্টবেঙ্গল এফসি।

ISL টুর্নামেন্টেও জিতবে ইস্টবেঙ্গল, আশাবাদী সংগ্রাম

ইস্টবেঙ্গল এফসি-র সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী সংগ্রাম মুখোপাধ্যায়

শেষ আপডেট: 5 November 2024 16:50

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইএসএল টুর্নামেন্টে একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারছে না ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। টানা ৬ ম্য়াচ হেরে তারা পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে দাঁড়িয়ে রয়েছে। তবে এবার এই টুর্নামেন্টে জয়লাভ করবে ইস্টবেঙ্গল। এমনটাই আশা করছেন মোহন-ইস্টের প্রাক্তন ফুটবলার সংগ্রাম মুখোপাধ্যায়।

উল্লেখ্য, সম্প্রতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছে ইস্টবেঙ্গল এফসি। পারো এফসি-র বিরুদ্ধে মশালবাহিনী ড্র করলেও, বসুন্ধরা কিংস এবং নেজমা এফসি-র বিরুদ্ধে দুরন্ত জয়লাভ করেছে। সমর্থকদের আশা, এই জয় আইএসএল টুর্নামেন্টেও ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে এক্সট্রা মাইলেজ দেবে।

দ্য ওয়ালকে এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে সংগ্রাম বললেন, 'এফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গল দুর্দান্ত একটা কামব্যাক করেছে। লেবাননের নেজমা এসসি-কে তারা হারিয়ে দিয়েছে। আমি আশা করব, ওরা এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারবে। আইএসএল টুর্নামেন্টে এই আত্মবিশ্বাসই কার্যকরী হবে।'

প্রসঙ্গত, আগামী শনিবার (৯ নভেম্বর) মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি। এবারের আইএসএল টুর্নামেন্টে মহমেডানের অবস্থাও খুব একটা ভালো নয়। গত তিনটে ম্য়াচেই তারা হেরে গিয়েছে। তার উপর হায়দরাবাদের বিরুদ্ধেও তারা ৪ গোল হজম করে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে। এরথেকে ভাল কামব্যাকের মঞ্চ ইস্টবেঙ্গল হয়ত পাবে না।

সংগ্রাম আরও জানালেন, 'আমি অবশ্যই আশা করব যে পরবর্তী ম্য়াচে ইস্টবেঙ্গল জয়লাভ করতে পারবে। এই সাফল্যের ধারাবাহিকতা ইন্ডিয়ান সুপার লিগেও বজায় রাখতে পারবে।'

এবারের ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গলের পারফরম্য়ান্স নিয়ে কম সমালোচনা হয়নি। প্রথম তিনটে ম্য়াচে হারের হ্যাটট্রিকের পর হেড কোচের দায়িত্ব ছেড়ে দেন কার্লেস কুয়াদ্রাত। সেই জায়গায় নিয়ে আসা হয় অস্কার ব্রুজোঁকে। অস্কার ব্রুজোঁ এবং বিনো জর্জের জুটি আরও একবার ইস্টবেঙ্গলকে জয়ের সরণীতে ফিরিয়ে এনেছে। এবার আইএসএল টুর্নামেন্টেও এই জয়ের ধারাবাহিকতা বজায় থাকে কি না, সেটাই দেখার।


```