
মরিশাসের বিরুদ্ধে খেলতে প্রস্তুত ভারতীয় ফুটবল দল
শেষ আপডেট: 3 September 2024 19:05
দ্য ওয়াল ব্যুরো: মানোলো মার্কোয়েজের কোচিংয়ে ভারতীয় ফুটবল ইতিহাসে এক নতুন যুগ শুরু করতে চলেছে। প্রায় তিনমাস লম্বা ছুটি কাটানোর পর ভারতীয় ফুটবল দল আবারও ৯০ মিনিটের লড়াইয়ে নামতে চলেছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ইন্টার-কন্টিনেন্টাল কাপে মরিশাসের বিরুদ্ধে খেলতে নামছে টিম ইন্ডিয়া। এবার ভারতীয় ফুটবল দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হল।
এই ম্যাচে ভারতীয় ফুটবল দলকে নেতৃত্ব দেবেন রাহুল ভেকে। দেখে নিন, কেমন হল ভারতীয় ফুটবল দলের প্রথম একাদশ :
অমরিন্দর সিং, জয় গুপ্তা, আশিস রাই, রাহুল ভেকে, চিঙ্গলসানা, জিকসন সিং, আপুইয়া, লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা, ছাংতে এবং মনবীর সিং।
পরিবর্ত ফুটবলার :
গুরপ্রীত সিং, প্রভসুখন গিল, শুভাশিস বোস, সাহাল আবদুল সামাদ, মেহতাব, ডেভিড, আনোয়ার আলি, কিয়ান নাসিরি, সুরেশ, নন্দকুমার, নিখিল পূজারি, ইয়াসির, মহেশ নাওরেম।
প্রসঙ্গত, কাতারের বিরুদ্ধে ভারতীয় ফুটবল দল ১-২ ব্যবধানে হেরে যাওয়ার পর টিম ইন্ডিয়া এই প্রথমবার খেলতে নামছে। ২০২৬ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচে ভারত হাড্ডাহাড্ডি লড়াই করলেও শেষপর্যন্ত জিততে পারেনি। চার দলের গ্রুপে ভারত তৃতীয় স্থানে শেষ করে এবং বিশ্বকাপে খেলার স্বপ্নও কার্যত শেষ হয়ে যায়।
ইগর স্টিম্যাচকে ভারতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরানোর পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। এবার মানোলো সেই সিদ্ধান্তের প্রতি কতটা সুবিচার করতে পারেন, সেটাই দেখার।