Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

সন্তোষ দিয়েছেন বাংলাকে, এবার মহামেডানের জার্সি গায়ে অনুশীলন শুরু রবির

সন্তোষ দিয়েছেন বাংলাকে, এবার মহামেডানের জার্সি গায়ে অনুশীলন শুরু রবির

রবি হাঁসদা

শেষ আপডেট: 7 January 2025 20:01

দ্য ওয়াল ব্যুরোঃ বাংলার সন্তোষ ট্রফি জয়ের নেপথ্য কাণ্ডারী তিনিই। অথচ কাপ জেতার পরও এক মুহূর্ত বিশ্রামে নেই রবি হাঁসদা। ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন মহামেডানের সঙ্গে। আর তার পরের দিনেই অনুশীলনে নেমে পড়েছেন তিনি। আজ বিকেলে যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে মহামেডান অনুশীলন করে। তখনই  দলের সঙ্গে প্রথম দিন সন্তোষ ট্রফির সর্বোচ্চ গোলদাতাকে গা ঘামাতে দেখা যায়।

আগামী শনিবার বেঙ্গালুরুর ঘরের মাঠে মহামেডান খেলতে নামবে। যদিও রবি দলের সঙ্গে বেঙ্গালুরু যাবেন কি না সেই নিয়ে দেখা দিয়েছে সংশয়। এদিন অনুশীলনে হাল্কা শরীরচর্চা এবং বল পায়ে অল্প অনুশীলন করতে দেখা যায় তাঁকে।

প্র্যাকটিস শেষে একটি সাক্ষাৎকারে তিনি জানান,"এই দলের অংশ হতে পেরে আমি খুব খুশি। এই দলের কাছে আমার সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছি। আমি আমার পছন্দের "৫৯" নং জার্সি পেয়ে অত্যন্ত আনন্দিত আমি।"

মহামেডান দলের সঙ্গে যুক্ত প্রাক্তন ফুটবলার দীপেন্দু  বিশ্বাস জানান "রবি হাঁসদা খুব ভালো খেলোয়াড়। সেরা ছন্দে রয়েছে। আশা করি আমাদের দলের হয়েও ভালো খেলবে। কলকাতা লিগ, সন্তোষ ট্রফিতে দারুণ খেলেছে ও। রবি এখন গোলের মধ্যে আছে। আশা করব খুব তাড়াতাড়ি সে মাঠে নেমে পড়বে।"

রবি হাঁসদা চূড়ান্ত অফ ফর্মে থাকা মহামেডানকে বাড়তি অক্সিজেন দিতে পারবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।


```