Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসির সঙ্গে তাঁর সুসম্পর্ককে ঈর্ষা করতেন এমবাপে, দাবি নেইমারের

কী কারণে ফ্রান্সের হেভিওয়েট ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে টানা ব্যর্থ হয়েছে, তারকাখচিত হয়েও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি—এই প্রশ্নগুলি খোলসা করেছেন এমবাপে।

মেসির সঙ্গে তাঁর সুসম্পর্ককে ঈর্ষা করতেন এমবাপে, দাবি নেইমারের

নেইমার-মেসি-এমবাপে

শেষ আপডেট: 17 January 2025 16:57

দ্য ওয়াল ব্যুরো: ঈর্ষাকাতর ছিলেন কিলিয়ান এমবাপে। না, কোনও সুন্দরী ফরাসি ললনাকে নিয়ে নয়—লিওনেল মেসিকে কেন্দ্র করে ঈর্ষালু হয়ে পড়েছিলেন ফরাসি ফুটবলার। দাবি ব্রাজিলীয় ফুটবল তারকা নেইমারের।

ব্রাজিলের একদা স্ট্রাইকার রোমারিও ইদানীং পডকাস্টে নেমে পড়েছেন। সম্প্রতি সেই অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত হন নেইমার। সেখানে তিনি পিএসজি জমানার অনেক অজানা কিস্যা ফাঁস করেছেন। ঠিক কী কারণে ফ্রান্সের হেভিওয়েট ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে টানা ব্যর্থ হয়েছে, তারকাখচিত হয়েও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি—এই প্রশ্নগুলি খোলসা করেছেন তিনি।

উল্লেখ্য, ব্রাজিলের ফুটবলারটি ২০২৩ সালে পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দেন। এখন তিনি আরমভূমি ছেড়ে এমএলএস খেলতে মার্কিন মুলুকে পাড়ি দেবেন বলে জল্পনা উঠেছে।

পডকাস্টে এমবাপের বিষয়ে বলতে গিয়ে নেইমার জানান, ২০১৭ সালে ফরাসি তারকা ক্লাবে যোগ দেওয়ার পর তাঁদের সম্পর্ক যথেষ্ট মধুর ছিল। নিজেরা খুনসুটি করতেন, মজা-মশকরা করতেন। এমনকি এমবাপে যে আগামি দিনে দুনিয়াসেরা ফুটবলার হতে চলেছেন, একথাও বহুবার তাঁকে বলেছেন বলে দাবি নেইমারের। তাঁরা দুই বন্ধুর মতো ডিনারে যেতেন, একে অন্যের বাড়ি আসতেন বলেও জানিয়েছেন তিনি।

কিন্তু এই মেজাজ বদলে যায় যখন মেসি প্যারিসের ক্লাবে আসেন। এর আগে ২০১৩-২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে খেলেছিলেন দুই প্লেয়ার। তাই একে অন্যকে খুব ভালোভাবে চিনতেন। মেসি প্যারিসে আসার পর (২০২১) স্বাভাবিকভাবে তাঁদের সম্পর্ক একই রকম ছিল। কিন্তু এই সুসম্পর্কের জেরে বিগড়ে যান এমবাপে। নেইমারের অনুমান, সম্ভবত তাঁকে নিয়ে ঈর্ষাকাতর ছিলেন এমবাপে। ফরাসি ফুটবলার তাঁকে অন্য কারও সঙ্গে ‘ভাগ’ করে নিতে প্রস্তুত ছিলেন না বলেও দাবি নেইমারের। 

ব্রাজিলীয় তারকার মতে, এই সম্পর্ক বদল দলের পারমরম্যান্সে প্রভাব ফেলে। টিম ওয়ার্ক উবে যায়। আর একাহাতে কোনও ম্যাচ জেতানো যায় না। এই প্রসঙ্গেও এমবাপের ঘাড়ে দোষ ঠেলেছেন নেইমার। তিনি বলেন, ‘তোমায় মাথায় রাখতে হবে, তুমি একা খেলছ না। বাকিদেরও পাশে চাই। মানছি তুমি দুনিয়াসেরা, কিন্তু তোমায় পাস দেবে কে? আশপাশে এমন কিছু খেলোয়াড় থাকতে হবে, যারা তোমায় বল পাস করবে।‘


```