Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

Durand Cup 2025: লিস্টন জাদু অব্যাহত, বিএসএফকে চার গোল দিল মোহনবাগান

মহামেডানের বিরুদ্ধে বাগান কোচের দায়িত্বে ছিলেন বাস্তব রায়। এদিকে মোলিনা চলে এসেছেন কলকাতায়। এদিন প্রধান কোচের ভূমিকায় তাঁকেই দেখা গেল।

Durand Cup 2025: লিস্টন জাদু অব্যাহত, বিএসএফকে চার গোল দিল মোহনবাগান

ফাইল ছবি

সৌম্য বাগচী

শেষ আপডেট: 4 August 2025 23:52

দ্য ওয়াল ব্যুরো: মহামেডানকে হারিয়ে এবারের ডুরান্ড কাপ (Durand Cup) অভিযান শুরু করেছিল মোহনবাগান। সেই ম্যাচে নিজে ২ গোল করে ও একটি গোল করিয়ে নায়ক হয়ে উঠেছিলেন লিস্টন কোলাসো (Liston Colaso)। সেই ফর্ম বজায় রেখে এদিনও বিএসএফের বিরুদ্ধে দুই গোল করলেন বাগানের এই তারকা। মোহনবাগান বিএসএফকে (Mohunbagan vs BSF) হারাল ৪-০ গোলে।

মহামেডানের বিরুদ্ধে বাগান কোচের দায়িত্বে ছিলেন বাস্তব রায়। এদিকে মোলিনা চলে এসেছেন কলকাতায়। এদিন প্রধান কোচের ভূমিকায় তাঁকেই দেখা গেল। পাশাপাশি মনবীর সিং চোট  সরিয়ে এদিন প্রথম থেকেই খেললেন।  প্রথম একাদশে ছিলেন বিদেশি টম অলড্রেডও।

এদিন শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে মোহনবাগান। কিন্তু অনিরুদ্ধ থাপা ও দীপক টাংরি মাঝমাঠে প্রচুর মিসপাস খেলার ফলে আক্রমণ সেভাবে দানা বাঁধছিল না। কিন্তু দু'প্রান্ত দিয়ে ক্রমাগত আক্রমণ শানিয়ে যাচ্ছিলেন লিস্টন ও মনবীর। ২৪ মিনিটে এল প্রথম গোল। রোশনের মাপা ক্রসে মাথা ছুঁয়ে বল জালে জড়িয়ে দেন মনবীর। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মোহনবাগান।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ব্যবধান বাড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠে সবুজ-মেরুন ব্রিগেড। ৫৩ মিনিটে দুরন্ত গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লিস্টন। এরপর ৫৮ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোলটি। ৩-০ গলে এগিয়ে যায় বাগান।  ৬০ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন সাহাল আব্দুল সামাদ। চার গোলে জিতেই হাসিমুখে মাঠ ছাড়ে মোলিনার ছাত্ররা।

গ্রুপ পর্বের দু'টি ম্যাচে জিতে ৬ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে মোহনবাগান রয়েছে দ্বিতীয় স্থানে। এই গ্রুপে শীর্ষে রয়েছে ডায়মন্ড হারবার। এখন যা পরিস্থিতি তাতে গ্রুপ শীর্ষে থেকে পরবর্তী রাউন্ডে যেতে গেলে কিবু ভিকুনার ছাত্রদের পরের ম্যাচে হারাতেই হবে মেরিনার্সকে। তবে গ্রুপে দ্বিতীয় হলেও একটা সুযোগ থাকবে  মোহনবাগানের সামনে। কারণ গ্রুপ পর্বের সেরা দু'টি দ্বিতীয় দল উঠবে পরবর্তী রাউন্ডে।


```