Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিরিয়ানি ডার্বিতে জয় মোহনবাগানের, বছরের শুরুতেই ধামাকা মেরিনার্সের

শুরু থেকেই বাগান ফুটবলারদের দাপট অব্যাহত ছিল।

বিরিয়ানি ডার্বিতে জয় মোহনবাগানের, বছরের শুরুতেই ধামাকা মেরিনার্সের

হায়দরাবাদকে হেলায় ওড়াল মোহনবাগান

শেষ আপডেট: 2 January 2025 21:25

দ্য ওয়াল ব্যুরো : চলতি বছরের শুরুটা বেশ ধামাকাদার মেজাজেই করল মোহনবাগান সুপার জায়ান্ট। বৃহস্পতিবার (২ জানুয়ারি) তারা হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। ম্যাচের শুরু থেকেই গোলের বন্যা ছুটতে শুরু করে। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত এই ম্য়াচে শেষপর্যন্ত মেরিনার্সরা ৩-০ গোলে জয়লাভ করেছে। মাঠে উপস্থিত ৩৬ হাজার ৮৩৯ সমর্থকের কাছে এর থেকে বড় উপহার আর কীই বা হতে পারে।

শুরু থেকেই বাগান ফুটবলারদের দাপট অব্যাহত ছিল। ৯  মিনিটে হায়দরাবাদের স্টেফান স্যাপিচের গোলে এগিয়ে যায় মোহনবাগান। লিস্টনের বাড়ানো বল থেকে গোলমুখী শট নিয়েছিলেন সাহাল আবদুল সামাদ। হায়দরাবাদের গোলরক্ষক আর্শদীপ বলটাকে ঠেলে বের করে দিতে চেয়েছিলেন। কিন্তু, ডিফেন্ডার স্টেফানোর গায়ে লেগে সেটা নিজেদের গোলেই ঢুকে যায়। ১৭ মিনিটে ম্যাকলারেন গোলমুখী শট মারলেও, সেটা পোস্টে লেগে ফিরে আসে।

৪১ মিনিটে টম অলড্রেডের পা থেকে আসে দ্বিতীয় গোল। তবে এই গোলের সময় আচমকা লাইন্সম্য়ান পতাকা তুলে ধরেন। ব্যাপারটা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়। কারণ অফসাইড না হ্যান্ডবল কিছুই বোঝা যাচ্ছিল না। শেষপর্যন্ত গোলটা দেওয়া হয়। এই নিয়ে মোহনবাগান সেটপিস থেকে ১৫ নম্বর গোলটা করে ফেলল।

দ্বিতীয়ার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে মাঠে নামে মোহনবাগান। ফলে আত্মবিশ্বাসও অনেকটাই উপরের দিকে ছিল। ৫১ মিনিটে ব্যবধান বাড়ালেন জেসন কামিন্স। ম্যাকলারেন বক্সের ঠিক বাইরে থেকেই তাঁর জাতীয় দলের সতীর্থের দিকে বলটা বাড়িয়ে দেন। এরপর টপ লেফট কর্নার দিয়ে মোহনবাগানের স্কোরকার্ড ৩-০ করে দেন কামিন্স। ৫৪ মিনিটে অ্যালবার্তো রডরিগের কাছে ব্যবধান বাড়ানোর সুযোগ এলেও, সেটা কাজে লাগাতে পারেননি তিনি। ৯৩ মিনিটে হায়দরাবাদের ফুটবলার অভিজিৎ গোল করার সুযোগ পেলেও, সেই গোল্ডেন চান্স মিস করেন। এরপর যা হওয়ার, তাই হল। মাথা উঁচু করে মাঠ ছাড়ল মেরিনার্সরা।


```