Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

পরপর মিসাইল হানা, যুদ্ধ পরিস্থিতি ইরানে! আদৌ ভুল ছিল মোহনবাগানের সিদ্ধান্ত?

ট্রাক্টর এফসি-র বিরুদ্ধে এই ম্যাচ খেলতে না নামলে মোহনবাগানকে হয়তো শাস্তির মুখে পড়তে হতে পারে।

পরপর মিসাইল হানা, যুদ্ধ পরিস্থিতি ইরানে! আদৌ ভুল ছিল মোহনবাগানের সিদ্ধান্ত?

শাস্তির মুখে পড়তে হবে মোহনবাগান সুপার জায়ান্টকে?

শেষ আপডেট: 2 October 2024 12:48

দ্য ওয়াল ব্যুরো: ইরানে খেলতে না গিয়ে আদৌ কি কোনও ভুল সিদ্ধান্ত গ্রহণ করল মোহনবাগান সুপার জায়ান্ট? এই প্রশ্নে আপাতত তোলপাড় বাংলার ফুটবলমহল। কিন্তু, বর্তমানে ইরানে যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, তা দেখে অনেকেই মেরিনার্সদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

কী হয়েছে ঘটনাটি?  এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে খেলতে নামার কথা ছিল মোহনবাগানের। কিন্তু, ইজরায়েলকে লক্ষ্য করে ইরান যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গিয়েছে জেরুজালেমের কাছেও। এই পরিস্থিতিতে ইরানে বাগান ব্রিগেড খেলতে গেলে, প্রাণের যে একটা সংশয় থেকেই যেত, সেটা আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না।

তবে এখানে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া ভাল। ইরানের মিসাইলে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ইজরায়েল কিন্তু যে কোনও মুহূর্তে পালটা আক্রমণের হুঙ্কার দিতেই পারে। সেক্ষেত্রে ম্যাচ তো অনেক দুরের কথা, গোটা মধ্য-প্রাচ্যে একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হবে।

শোনা যাচ্ছে, ট্রাক্টর এফসি-র বিরুদ্ধে এই ম্যাচ খেলতে না নামলে মোহনবাগানকে হয়তো শাস্তির মুখে পড়তে হতে পারে। তবে ফুটবল বিশেষজ্ঞদের একাংশ আবার দাবি করছেন, এমন পরিস্থিতিতে মোহনবাগানকে শাস্তি দেওয়া একেবারেই উচিত হবে না। আপাতত এই বিষয়টি দায়িত্বপ্রাপ্ত এএফসি কমিটির কাছে পাঠানো হবে। সেখানে কী সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।


```