Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কীভাবে ফ্রি'তে দেখবেন ডার্বি ম্যাচ? জেনে নিন এখনই

দুধের স্বাদ মেটাতে হবে ঘোলেই। ঘরে বসে টেলিভিশনের পর্দাতেই রাখতে হবে চোখ।

কীভাবে ফ্রি'তে দেখবেন ডার্বি ম্যাচ? জেনে নিন এখনই

কলকাতা ডার্বি নিয়ে বাঙালি ফুটবল সমর্থকদের উত্তেজনার পারদ তুঙ্গে

শেষ আপডেট: 11 January 2025 10:10

দ্য ওয়াল ব্যুরো : আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে কলকাতা ডার্বির মহারণ। গঙ্গাসাগর মেলার কারণে এবারের ডার্বি ম্য়াচ সল্টলেক স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে না। বদলে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে এই ম্য়াচের আসর বসতে চলেছে।

সেকারণে সিংহভাগ বাঙালি ফুটবল সমর্থকেরই মন খারাপ। ডার্বি ম্যাচ হবে, অথচ মাঠে যেতে পারবেন না, এমনটা আবার হয় নাকি! কিন্তু, প্রশাসনের নিরাপত্তার উপর তো আর কিছু বলার থাকে না। অতএব দুধের স্বাদ মেটাতে হবে ঘোলেই। ঘরে বসে টেলিভিশনের পর্দাতেই রাখতে হবে চোখ।

ভারতে ইন্ডিয়ান সুপার লিগের অফিশিয়াল ব্রডকাস্টার হল স্পোর্টস ১৮। সুতরাং স্পোর্টস ১৮-র প্রত্যেকটা চ্যানেলেই আপনি মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্য়াচের মজা উপভোগ করতে পারবেন। এর পাশাপাশি জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে কলকাতা ডার্বি ম্য়াচের লাইভ স্ট্রিমিংও আপনি দেখতে পারেন। যাঁদের কাছে জিও সিম কার্ড রয়েছে, তাঁরা ফ্রি'তেই জিও সিনেমা অ্যাপ উপভোগ করতে পারেন। এরজন্য আপনাকে আলাদা করে কোনও টাকা দিতে হবে না।

তাহলে আর কী! ঘড়িতে সন্ধ্যা সাড়ে ৭টার অ্যালার্ম সেট করে রাখুন। ভারতীয় ফুটবলের সবথেকে বড় মহারণ বলে কথা! হতে পারে, পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান (১৪ ম্যাচে ৩২ পয়েন্ট) এবং ১১ নম্বরে ইস্টবেঙ্গল (১৪ ম্যাচে ১৪ পয়েন্ট)। কিন্তু, তা বলে ডার্বির গুরুত্ব একেবারেই কমছে না।


```