Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডুরান্ডের প্রতিশোধ আইএসএলে, নর্থ-ইস্টকে উড়িয়ে জয় মোহনবাগানের

এবারের ইন্ডিয়ান সুপার লিগে কলকাতার তিন ফুটবল প্রধানই অংশগ্রহণ করেছে। এদের মধ্যে মোহনবাগানই প্রথম জয় ছিনিয়ে আনতে পারল।

ডুরান্ডের প্রতিশোধ আইএসএলে, নর্থ-ইস্টকে উড়িয়ে জয় মোহনবাগানের

জয়ের পর মেরিনার্সদের উচ্ছ্বাস

শেষ আপডেট: 23 September 2024 22:33

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে জয়ের সরণীতে ফিরল মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার (২৩ সেপ্টেম্বর) তারা নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত এই ম্যাচে মেরিনার্সরা ৩-২ গোলে জয়লাভ করেছে।

ম্যাচের চতুর্থ মিনিটে মহম্মদ আলির গোলে এগিয়ে গিয়েছিল নর্থ-ইস্ট ইউনাইটেড। বক্সের বাইরে থেকে শক্তিশালী শট লেফট কর্নার দিয়ে বাগানের জালে জড়িয়ে যায়।

মাত্র ৬ মিনিটের মধ্যেই বাগান সমর্থকদের মুখে হাসি ফোটালেন ২১ বছর বয়সি ফুটবলার দীপেন্দু বিশ্বাস। দিমিত্রি পেত্রাতোসের ফ্রি-কিক থেকে নিখুঁত একটি হেড করে গোল করলেন তিনি। নর্থ-ইস্টের গোলরক্ষক কার্যত অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকল।

২৪ মিনিটের মাথায় ফের এগিয়ে যায় নর্থ-ইস্ট ইউনাইটেড। সৌজন্যে আলাদিন আজারাইয়ের গোল। জিতিনের বাড়নো পাস থেকে তিনি বাগানের তেকাঠি চিনতে ভুল করেননি।

এরপর বাগানের হয়ে ফের সমতা ফেরালেন ক্যাপ্টেন শুভাশিস বসু। নর্থ-ইস্টের গোলরক্ষক গুরমিত সিং একটা হেডার ঠিক করে তালুবন্দি করতে পারেননি। বলটা শুভাশিসের পায়ের কাছে চলে আসে। তিনি গোলপোস্টের একেবারে সামনে দাঁড়িয়ে ছিলেন। দলকে এগিয়ে দিতে তিনি কোনও ভুল করেননি।

এই ম্যাচে পরিবর্ত ফুটবলার হিসেবে নেমেছিলেন জেসন কামিন্স। সাহাল আবদুল সামাদের থেকে পাস পেয়ে ৮৭ মিনিটে তিনি মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে জয়সূচক গোলটি করলেন। প্রসঙ্গত, এবারের ইন্ডিয়ান সুপার লিগে কলকাতার তিন ফুটবল প্রধানই অংশগ্রহণ করেছে। এদের মধ্যে মোহনবাগানই প্রথম জয় ছিনিয়ে আনতে পারল।


```