Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'সুপার জায়ান্ট' পারফরম্যান্স, পয়েন্ট টেবিলের শীর্ষে মোহনবাগান

জামশেদপুর এফসির-র বিরুদ্ধে ৩-০ গোলে জয়লাভ করল মোহনবাগান সুপার জায়ান্ট।

'সুপার জায়ান্ট' পারফরম্যান্স, পয়েন্ট টেবিলের শীর্ষে মোহনবাগান

জামশেদপুরকে হেলায় হারাল মোহনবাগান সুপার জায়ান্ট

শেষ আপডেট: 23 November 2024 21:41

দ্য ওয়াল ব্যুরো: শনিবার (২৩ নভেম্বর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে নামে মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচে মেরিনার্সরা ৩-০ গোলে জয়লাভ করল। একটি করে গোল করেছেন টম অলড্রেড, লিস্টন কোলাসো এবং জেমি ম্য়াকলারেন। আর সেইসঙ্গে ৮ ম্য়াচে ১৭ পয়েন্টস সংগ্রহ করে বাগান ব্রিগেড পয়েন্ট টেবিলে বেঙ্গালুরু এফসি-কে টপকে গেল। বেঙ্গালুরুর ঝুলিতে একই পয়েন্ট থাকলেও তারা গোল পার্থক্যে পিছিয়ে পড়ে।

শনিবাসরীয় ম্যাচে খেলছেন না গ্রেগ স্টুয়ার্ট। কিন্তু, তাঁর অভাব একেবারে বুঝতে দিচ্ছেন না বাগানের বাকি ফুটবলাররা। ১৫ মিনিটে মোহনবাগানকে ১-০ গোলে এগিয়ে দিলেন টম অলড্রেড। সেট-পিসকে কাজে লাগিয়ে বাগানের ডিফেন্ডার অসাধারণ একটি ফিনিশ করলেন। আসলে কর্নার অর্জন করেছিল মোহনবাগান। শট নেন লিস্টন কোলাসো।

প্রথমবার আক্রমণ জামশেদপুরের রক্ষণে প্রতিহত হলেও বলটা পেত্রাতোসের পায়ে চলে যায়। তিনি আবারও জটলার উদ্দেশ্যে শট নেন। আর সেইসময় প্রস্তুত ছিলেন অলড্রেড। সুযোগের সদ্ব্যবহার করলেন। ডান পায়ে ভলি করে বলটা বিপক্ষের জালে জড়িয়ে দেন।

এরপর দ্বিতীয় গোলটা করলেন লিস্টন নিজেই। অবিস্মরণীয় গোল বললেও বোধহয় কম বলা হয়। ৪৫+২ মিনিটে জামশেদপুরের ৬ ডিফেন্ডারকে তিনি ডজ করে ৬ গজ বৃত্তের মধ্যে ঢুকে পড়েন।

ম্য়াচের দ্বিতীয়ার্ধে আরও একটা গোল আসে বাগানের ঝুলিতে। এবার গোল করলেন তারকা বিদেশি জেমি ম্য়াকলারেন। ৭৪ মিনিটে দীপক টাংরি মনবীরকে লক্ষ্য করে বলটা ভাসিয়ে দিয়েছিলেন। মনবীর সেই বল সংগ্রহ করলেও গোমসের সামনে তিনি বিপদের গন্ধ পান। সঙ্গে সঙ্গে বলটা ম্য়াকলারেনের দিকে স্কোয়ার করে দেন তিনি। শেষপর্যন্ত জেমির পায়েই বাগানের জয়সূচক গোলটি আসে। রেগুলেশন টাইমের পর আরও ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু, কোনও দলই গোলপার্থক্য বাড়াতে কিংবা কমাতে পারেনি। এই জয়ের পাশাপাশি মোহনবাগান পয়েন্টস টেবিলের শীর্ষে উঠে এল।


```