Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রসগোল্লা কার? হল না ভাগ্য নির্ধারণ! ড্র মোহনবাগান-ওড়িশা ম্যাচ

ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচটা ১-১ গোলে ড্র হয়ে গেল।

রসগোল্লা কার? হল না ভাগ্য নির্ধারণ! ড্র মোহনবাগান-ওড়িশা ম্যাচ

ড্র হল মোহনবাগান বনাম ওড়িশা ম্যাচ

শেষ আপডেট: 10 November 2024 21:59

দ্য ওয়াল ব্যুরো: রবিবার (১০ নভেম্বর) আরও একটি হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী থাকল ইন্ডিয়ান সুপার লিগ। এই ম্যাচে ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচটা ১-১ গোলে ড্র হয়ে গেল। একটি করে গোল করলেন হুগো বুমোস এবং মনবীর সিং।

ম্যাচ শুরু হতে না হতেই ধাক্কা খেয়েছিল মেরিনার্সরা। দোষটা যে একেবারেই বাগান ফুটবলার আশিস রাইয়ের, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। ২ মিনিটে তিনি একটি ব্যাক পাস করে বলটা সতীর্থ গোলকিপার বিশাল কাইথের দিকে ঠেলে দিয়েছিলেন। আর সেকারণে ইনডিরেক্ট ফ্রি-কিক পেয়ে যায় ওড়িশা।

বক্সের মধ্যে মাত্র ৬ গজ দুরত্ব থেকে এমন ফ্রি-কিক বরাবরই বিপদজনক হয়ে ওঠে। এদিনও তেমনই ছবি দেখতে পাওয়া গেল। মোহনবাগানের প্রাক্তন ফুটবলার হুগো বুমোসকে বলটা সেট করে দিলেন আহমেদ জাহু। অবশেষে ৪ মিনিটে জোরাল শট মারেন হুগো। সেই শট মনবীরের পায়ে প্রতিহত হয়ে মোহনবাগানের গোলে ঢুকে যায়। এক্ষেত্রে বিশাল কাইথের কিছু করার ছিল না। ১-০ গোলে এগিয়ে যায় ওডিশা এফসি।

পিছিয়ে পড়েও সবুজ-মেরুন ব্রিগেড কিন্তু একেবারে দমে যায়নি। বরং বল দখলের লড়াইয়ে তারাই এগিয়ে ছিল। কতক্ষণে গোল আসবে, সেই অপেক্ষাই করছিলেন বাগান সমর্থকরা। শেষপর্যন্ত ৩৬ মিনিটের মাথায় আসে সেই কাঙ্খিত মুহূর্ত। আরও একবার সবুজ-মেরুন সমর্থকরা মুগ্ধ হয়ে দেখলেন পেত্রাতোস এবং মনবীরের কম্বিনেশন। কর্নার কিক থেকে একটি বাঁকানো শটে মনবীরের দিকে ক্রস বাড়ালেন দিমি। 

এই শটে নিখুঁত হেড করে বাগানের হয়ে সমতা ফেরান মনবীর। রবিবার (১০ নভেম্বর) পেত্রাতোসের জন্মদিনে এরথেকে ভাল গিফট আর কীই বা হতে পারে। ওডিশার গোলরক্ষক অমরিন্দর দু'হাত দিয়ে বলটা সেভ করার চেষ্টা করলেও, শেষপর্যন্ত তিনি ব্যর্থ হন। ১-১ গোলে শেষ হয় ম্য়াচের প্রথমার্ধ।

আশা করা হয়েছিল, ম্য়াচের দ্বিতীয়ার্ধেও হয়ত টানটান উত্তেজনা দেখতে পাওয়া যাবে। কিন্তু, বিক্ষিপ্ত কিছু আক্রমণ ছাড়া সেভাবে কিছুই দেখতে পাওয়া গেল না। তবে ম্যাচের ৭৩ মিনিটে একবার ভয়ঙ্কর হয়ে উঠেছিল ওডিশা। ওডিশার একটি ফ্রি-কিক থেকে বক্সের মধ্যে বলটা এসেছিল। মোর্তাদা ফল বলটা পেয়েছিলেন। তাঁর প্রথম গোলমুখী শটটা বাঁচিয়ে দেন বিশাল কাইথ। ফিরে আসা বলে আবারও শট নিয়ে গোল করার চেষ্টা করেছিলেন অ্যামায়। কিন্তু, তিনিও ব্যর্থ হলেন। বক্সের মধ্যে টানটান উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। শেষপর্যন্ত স্নায়ুর লড়াইয়ে মোহনবাগান জয়লাভ করে। 

৭৭ মিনিটে জোড়া পরিবর্তন করেন মোহনবাগান সুপার জায়ান্ট দলের হেড কোচ হোসে মলিনা। ম্যাকলারেন এবং মনবীরের পরিবর্তে মাঠে নামলেন সাহাল এবং জেসন কামিন্স। ৮১ মিনিটে আরও একবার ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন ওডিশার ফরোয়ার্ড রয় কৃষ্ণা। তিনি বল নিয়ে বক্সের মধ্যে ঢুকেও গিয়েছিলেন। অবশেষে অসাধার দক্ষতায় বলটা কেড়ে নিলেন বিশাল। এরপর ফিজির এই ফুটবলারের আর কিছু করার ছিল না। একটা সামান্য ভুল হলেই এই জায়গায় পেনাল্টি হতে পারত।


```