Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জোড়া তো নস্যি, একই ম্যাচে ৭ লাল কার্ডেরও সাক্ষী ISL টুর্নামেন্ট!

মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান। এই ম্য়াচে মোট সাতটা লাল কার্ড দেখানো হয়েছিল।

জোড়া তো নস্যি, একই ম্যাচে ৭ লাল কার্ডেরও সাক্ষী ISL টুর্নামেন্ট!

সম্প্রতি ইস্টবেঙ্গল এফসি-কে জোড়া লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি

শেষ আপডেট: 12 November 2024 12:02

দ্য ওয়াল ব্যুরো: গত শনিবার (৯ নভেম্বর) আইএসএল টুর্নামেন্টে মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি। এই ম্যাচটি গোলশূন্য ড্র হয়। 

তবে এই ম্যাচে এক মিনিটের মধ্যে ইস্টবেঙ্গলের দুই ফুটবলার লাল কার্ড দেখেছিলেন। নন্দকুমার শেখর এবং নাওরেম মহেশ। এরপর প্রায় ৭০ মিনিট ধরে লাল-হলুদ ব্রিগেড ৯ ফুটবলার নিয়ে লড়াই করেছে। বিষয়টা নিয়ে এখনও হাওয়া যথেষ্ট গরম হয়ে রয়েছে।

কিন্তু, আইএসএল টুর্নামেন্টের একটি ম্যাচেই সাতটি লাল কার্ড দেখানো হয়েছিল। আসুন, সেই ম্যাচ নিয়ে একবার আলোচনা করে নেওয়া যাক।

এই তো ২০২৩ সালের ডিসেম্বর মাসের কথা। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান। এই ম্যাচে মোট সাতটা লাল কার্ড দেখানো হয়েছিল। খেলা চলাকালীন তো চারটে দেখানো হয়েছিলই। এমনকী, ম্য়াচ শেষ হওয়ার পরও দেখানো হয় তিনটে লাল কার্ড। 

মাত্র তিন মিনিটের ব্যবধানে সবুজ-মেরুন ব্রিগেডের লিস্টন কোলাসো এবং আশিস রাইকে লাল কার্ড দেখানো হয়েছিল। পাশাপাশি মুম্বইয়ের দুই ফুটবলারও এই একই কার্ড দেখেছিলেন। কিন্তু, সময়ের ফারাক ছিল সওয়া এক ঘণ্টা। এই ম্যাচে মোহনবাগান ২-১ গোলে হেরে গিয়েছিল। এক ম্যাচে সাতটি লাল কার্ডের সাক্ষী ভারতীয় ফুটবলে এর আগে কখনও দেখতে পাওয়া যায়নি।


```