Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

শেষবার চেন্নাইনের বিরুদ্ধে কবে খেলেছিল মোহনবাগান? কী হয়েছিল ফলাফল?

কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার (৩০ নভেম্বর) চেন্নাইন এফসি-র বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্ট খেলতে নামবে।

শেষবার চেন্নাইনের বিরুদ্ধে কবে খেলেছিল মোহনবাগান? কী হয়েছিল ফলাফল?

চেন্নাইন জয় করতে প্রস্তুত মোহনবাগান

শেষ আপডেট: 30 November 2024 13:11

দ্য ওয়াল ব্যুরো : সপ্তাহখানেক আগের ঘটনা। ঘরের মাঠে জামশেদপুর এফসি-কে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল মোহনবাগান। আবারও মেরিনার্সরা ঘরের মাঠে ফিরেছে। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার (৩০ নভেম্বর) চেন্নাইন এফসি-র বিরুদ্ধে তারা খেলতে নামবে।

এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট ছাড়া অন্যকিছু ভাবছেন না সবুজ-মেরুন কোচ হোসে মলিনা। কারণ, এই তিনটে পয়েন্ট সংগ্রহ করতে পারলেই তারা আরও একবার লিগ তালিকার শীর্ষে উঠতে পারবে। আপাতত সেই জায়গাটা দখল করে রেখেছে বেঙ্গালুরু এফসি। 

সম্প্রতি শহর কলকাতায় খেলতে এসেছিলেন সুনীল ছেত্রীরা। মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তাঁরা শেষ মুহূর্তের গোলে জয়লাভ করেছিলেন। ৯ ম্যাচে ২০ পয়েন্ট সংগ্রহ করে বেঙ্গালুরু আবারও পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। বর্তমানে মোহনবাগান ৮ ম্য়াচে ১৭ পয়েন্ট সংগ্রহ করেছে। তার থেকেও বড় কথা, শেষ ৫ ম্যাচে তারা অপরাজেয় রেকর্ড অক্ষুণ্ণ রেখেছে।

গত ৩১ মার্চ চেন্নাইন এফসি-র বিরুদ্ধে শেষবার হোম ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সেই ম্যাচে কিন্তু মেরিনার্সরা ৩-২ গোলে পরাস্ত হয়েছিল। এবার কী সেই ভাগ্যের চাকা ঘোরাতে পারবেন কামিন্স, পেত্রাতোসরা? সেই উত্তর সময়ই দিতে পারবে।


```