Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ফের লিগ শীর্ষে মোহনবাগান, দলের জয় নিয়ে কী বললেন মলিনা?

চলতি আইএসএল টুর্নামেন্টে মোহনবাগান এই নিয়ে টানা ৪ ম্যাচ জিতল।

ফের লিগ শীর্ষে মোহনবাগান, দলের জয় নিয়ে কী বললেন মলিনা?

জয়ের পর মেরিনার্সদের উচ্ছ্বাস

শেষ আপডেট: 15 December 2024 08:19

দ্য ওয়াল ব্যুরো : শনিবার (১৪ ডিসেম্বর) কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়লাভ করলেও, দলের পারফরম্যান্স নিয়ে একেবারেই খুশি নন মোহনবাগান সুপার জায়ান্ট দলের হেড কোচ হোসে মলিনা। এই ম্যাচে মেরিনার্সরা ৩-২ গোলে কষ্টার্জিত জয় হাসিল করেছে।

জেমি ম্য়াকলারেনের গোল দিয়ে খাতা খুলেছিল মোহনবাগান। কিন্তু, দ্বিতীয়ার্ধে কেরালা ২-১ গোলের লিড নেয়। একেবারে শেষবেলায় সমতা ফেরান জেসন কামিন্স। অবশেষে ইনজুরি টাইমে গোল করে বাগানকে জেতান অ্যালবার্তো রডরিগস। 

চলতি আইএসএল টুর্নামেন্টে মোহনবাগান এই নিয়ে টানা ৪ ম্যাচ জিততে পারল। আর মোট জিতেছে আটটি ম্য়াচ। সেই সুবাদে মেরিনার্সরা আবারও লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে। মলিনা এই দলের লড়াকু মানসিকতার প্রশংসা করলেও দলের সামগ্রিক পারফরম্য়ান্স নিয়ে একেবারেই খুশি হতে পারেননি।

ম্যাচের শেষে তিনি বললেন, 'আজ আমরা খুব একটা ভাল পারফরম্য়ান্স করতে পারিনি। এই ম্য়াচটা আমাদের কাছে খুব একটা ভাল গেল না। আমার মতে, চলতি মরশুমের সবথেকে খারাপ পারফরম্য়ান্স আমরা এই ম্য়াচেই করলাম।'

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'আমরা যে শেষপর্যন্ত লড়াই করলাম, দিনের শেষে এটাই আমাদের কাছে প্রাপ্তি। লড়াই করে যে আমরা তিনটে পয়েন্ট অর্জন করেছি, এতেই আমি খুশি। তবে এই ম্য়াচটা জেতা আমাদের কাছে বেশ কঠিন ছিল। একাধিক সহজ পাস আমরা মিস করেছি। জোড়া গোল খাওয়ার পরও আমরা দুটো বড় ভুল করেছি। মোটের উপর এই পারফরম্যান্স নিয়ে আমি একেবারেই খুশি নই।'


```