Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ইস্টবেঙ্গলকে অসম্মান করছি না, তবে...', ডার্বি জিতেই বিস্ফোরক গ্রেগ স্টুয়ার্ট

এই জয়ের পাশাপাশি আইএসএল পয়েন্টস টেবিলে মোহনবাগান সুপার জায়ান্ট (১০) দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

'ইস্টবেঙ্গলকে অসম্মান করছি না, তবে...', ডার্বি জিতেই বিস্ফোরক গ্রেগ স্টুয়ার্ট

গ্রেগ স্টুয়ার্ট এবং জেমি ম্যাকলারেন

শেষ আপডেট: 21 October 2024 14:47

দ্য ওয়াল ব্যুরো: জীবনে এই প্রথমবার কলকাতা ডার্বির স্বাদ উপভোগ করলেন মোহনবাগান সুপার জায়ান্টের তারকা বিদেশি গ্রেগ স্টুয়ার্ট। এই ম্য়াচে মোহনবাগান ২-০ গোলে জয়লাভ করেছে। তবে গ্রেগ মনে করেন যে এই ম্যাচটা সবুজ-মেরুন ব্রিগেড আরও বেশি ব্যবধানে জিততে পারত। 

বাগানের এই স্কটিশ ফুটবলার বললেন, 'এই ম্য়াচের অধিকাংশ সময়েই বল আমাদের দখলে ছিল। আমাদের ডিফেন্স এবং মিডফিল্ড এককথায় অসাধারণ। জেমি (ম্যাকলারেন) এবং আমি এই ম্যাচটা জিততে আপ্রাণ চেষ্টা করেছি। আমরা ইস্টবেঙ্গলকে কোনও অসম্মান করছি না। তবে আরও বেশি গোলের ব্যবধানে জিততে পারতাম।'

গত শনিবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ডার্বি ম্য়াচের আয়োজন করা হয়েছিল। শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করে মোহনবাগান সুপার জায়ান্ট। বাগানের হয়ে প্রথম গোলটা করেন জেমি ম্য়াকলারেন। এছাড়া পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন দিমিত্রিয়স পেত্রাতোস। এই জয়ের পাশাপাশি আইএসএল পয়েন্টস টেবিলে মোহনবাগান সুপার জায়ান্ট (১০) দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

গ্রেগ আরও বললেন, 'কোচ যেখানে বলবেন, সেখানেই আমি খেলতে প্রস্তুত। এমনকী, গোলকিপার হিসেবে খেলতেও আমার কোনও সমস্যা নেই আমাদের দলে নতুন কোচ এসেছেন। একেবারে নতুন একটা সেট-আপ তৈরি হয়েছে। আপাতত আমরা একটা রূপান্তরের মধ্যে দিয়ে এগোচ্ছি।'


```