Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

পায়ে ব্যান্ডেজ, চোট স্টুয়ার্টের! ওডিশা ম্যাচের আগে চিন্তা বাড়ল মলিনার

বুধবার (৬ নভেম্বর) বন্ধ দরজার ওপারে অনুশীলন করল মোহনবাগান সুপার জায়ান্ট।

পায়ে ব্যান্ডেজ, চোট স্টুয়ার্টের! ওডিশা ম্যাচের আগে চিন্তা বাড়ল মলিনার

মোহনবাগানের তারকা ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট

শেষ আপডেট: 6 November 2024 19:26

দ্য ওয়াল ব্যুরো: এবারের ইন্ডিয়ান সুপার লিগে কার্যত অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়চ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামী ১০ নভেম্বর (রবিবার) ওডিশা এফসি-র বিরুদ্ধে তারা খেলতে নামছে। এই ম্যাচটি কলিঙ্গ স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেডের তারকা ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট খেলতে পারবেন কি না, তা নিয়ে ইতিমধ্যে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত রবিবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে বাগান ব্রিগেড। হায়দরাবাদ ম্য়াচের পর তিন দিনের ছুটি দেওয়া হয়েছিল। কিন্তু, তারপর থেকে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাননি হোসে মলিনা। কিন্তু, স্টুয়ার্টের চোট বাগান টিম ম্য়ানেজমেন্টকে যে অনেকটাই চাপে রেখেছে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।

বুধবার (৬ নভেম্বর) বন্ধ দরজার ওপারে অনুশীলন করল মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু, এই ম্যাচে গ্রেগ স্টুয়ার্টকে সেভাবে প্র্যাকটিস করতে দেখা গেল না। তাঁর পায়ে রয়েছে মোটা ব্যান্ডেজ। এমনকী, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন তিনি। 

শোনা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার অনুশীলন করতে পারেন তিনি। সূত্রের খবর, যদি লক্ষ্মীবারে তিনি প্র্যাকটিস করেন, তাহলে ওডিশার বিরুদ্ধে খেলতে পারবেন কি না, জানা যাবে।

প্রসঙ্গত, বুধবারের অনুশীলনে বাগান কোচ হোসে মলিনা দলের মিডফিল্ড এবং ডিফেন্সের উপর বেশি করে জোর দিলেন। জানা গিয়েছে, শনিবার সকালে অনুশীলনের পরই মেরিনার্সরা ওডিশা উড়ে যাবে। তবে স্টুয়ার্ট ছাড়া গোটা মোহনবাগান দলকেই এদিন বেশ ফুরফুরে মেজাজে দেখতে পাওয়া গিয়েছে। 

আইএসএল পয়েন্টস টেবিলে ওডিশা আপাতত খুব একটা ভাল জায়গায় নেই। নর্থ-ইস্ট ইউনাইটেড দলের বিরুদ্ধে হেরে তারা ৯ নম্বরে নেমে এসেছে। সাত ম্য়াচে তারা মাত্র ৮ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে, দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। তারা ৬ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে। শীর্ষে থাকা বেঙ্গালুরুর সঙ্গে রয়েছে মাত্র ৩ পয়েন্টের ব্যবধান। এই ম্যাচ জিতে মেরিনার্সরা অবশ্যই শীর্ষে ওঠার চেষ্টা করবে।


```