Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অধরা জয়, তবুও পয়েন্ট টেবিলের শীর্ষে মোহনবাগান

কিন্তু, দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাক করল জামশেদপুর এফসি।

অধরা জয়, তবুও পয়েন্ট টেবিলের শীর্ষে মোহনবাগান

মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি

শেষ আপডেট: 17 January 2025 21:38

দ্য ওয়াল ব্যুরো : কথায় বলে, কলকাতা ডার্বি ম্যাচে যে দল জয়লাভ করে, পরের ম্যাচে তারা খুব ভাল পারফরম্যান্স করতে পারে না। ময়দানের এই প্রবাদ বাক্যটাই শুক্রবার (১৭ জানুয়ারি) সত্যি বলে প্রমাণ করল মোহনবাগান সুপার জায়ান্ট। জামশেদপুরের বিরুদ্ধে তারা ১-১ গোলে ড্র করল। যদিও ড্রয়ের পরেও তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থানেই থাকে। অন্যদিকে, ১ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে উঠে এল জামশেদপুর এফসি।

এই ম্যাচের শুরু থেকেই দুটো দল একে অপরের চোখে চোখ রেখে লড়াই করে। তবে ম্যাচের প্রথমার্ধে লিড বাড়িয়ে ছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ২৬ মিনিটে বাগান অধিনায়ক শুভাশিস বসুর ব্যাক হিল থেকে তারা ১-০ গোলে এগিয়ে গিয়েছিল।

কিন্তু, ম্যাচের দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাক করল জামশেদপুর এফসি। হোম ম্যাচে জামশেদপুর যে পিছিয়ে পড়েও ভয়ঙ্কর হয়ে ওঠে, সেটা শুক্রবার আরও একবার তারা প্রমাণ করে দিল। সৌজন্যে স্টিফেন এজের বিশ্বমানের গোল। ম্যাচের ৬০ মিনিটে কার্যত একক দক্ষতায় তিনি জামশেদপুরের হয়ে সমতা ফেরান। শেষপর্যন্ত তাঁর হাতেই ম্যাচ সেরার পুরস্কার তুলে দেওয়া হল।

এবার পয়েন্ট টেবিলের কথায় আসা যাক। ১৬ ম্য়াচে ৩৬ পয়েন্ট সংগ্রহ করে মোহনবাগান সুপার জায়ান্ট শীর্ষস্থানেই রইল। তবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে জামশেদপুর এফসি। ১৫ ম্য়াচে তাদের ঝুলিতে ২৮ পয়েন্ট রয়েছে। এরপর তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসি রয়েছে। দুটো দলই ১৫ ম্য়াাচে ২৭ পয়েন্ট সংগ্রহ করেছে। যদিও এক গোলের পার্থক্যে এগিয়ে রয়েছে গোয়া (৯)। আর এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছে নর্থ-ইস্ট ইউনাইডেট। তারা ১৬ ম্য়াচে ২৪ পয়েন্ট সংগ্রহ করেছে।


```