
মোহনবাগান সুপার জায়ান্ট দলের কোচ হোসে মলিনা
শেষ আপডেট: 6 October 2024 16:36
দ্য ওয়াল ব্যুরো: শনিবার (৫ অক্টোবর) কলকাতা মিনি ডার্বিতে মহমেডানকে উড়িয়ে যারপরনাই উচ্ছ্বসিত মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে মলিনা। তবে তিনি মনে করছেন যে এই ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেডের কাছে আরও গোল করার সুযোগ ছিল।
এই ম্যাচে মোহনবাগানের হয়ে একটি করে গোল করেছেন জেমি ম্যাকলারেন, শুভাশিস বসু এবং গ্রেগ স্টুয়ার্ট। তবে তিনটে গোলই ম্য়াচের প্রথমার্ধে এসেছে। যদিও ম্যাচ শেষে ক্লিনশিট বজায় রাখতে পেরেছে মোহনবাগান।
ম্যাচের শেষে সাংবাদিক বৈঠক করতে এসে মলিনা বললেন, 'গোটা দল দুর্দান্ত ফুটবল খেলেছে। বিপক্ষের উপর যথেষ্ট চাপ তৈরি করা গিয়েছে। পাশাপাশি নিজেদের ডিফেন্সও আমরা মজবুত করেছি। এই ম্যাচে আমরা তিনটে গোল করেছি বটে, কিন্তু আমাদের কাছে আরও গোল করার সুযোগ ছিল। তবে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আর সকলে ম্যাচটা যথেষ্ট উপভোগ করেছেন।'
????News
— RevSportz Global (@RevSportzGlobal) October 5, 2024
Sahal Abdul Samad will not be released for national camp.
Says Bagan head coach Jose Molina. @mohunbagansg @debasissen pic.twitter.com/tjk1INaSGJ
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমরা ভাল ফুটবল খেলেছি বলেই একাধিক গোলের সুযোগ তৈরি করেছি। কোনও সময় আপনি সফল হবেন। কখনও বা আবার হতে পারবেন না। সবথেকে বড় কথা, আমরা ভাল ফুটবল উপহার দিয়েছি। তবে ভবিষ্যতে আরও ভাল করার চেষ্টা করব।'