Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অ্যাসিড টেস্টে লেটার মার্কস মলিনার, নর্থ-ইস্টকে উড়িয়ে 'হুঙ্কার' বাগান কোচের

সোমবার (২৩ সেপ্টেম্বর) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৩-২ গোলে জয়লাভ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট।

অ্যাসিড টেস্টে লেটার মার্কস মলিনার, নর্থ-ইস্টকে উড়িয়ে 'হুঙ্কার' বাগান কোচের

মোহনবাগান সুপার জায়ান্ট দলের কোচ হোসে মলিনা

শেষ আপডেট: 23 September 2024 23:07

দ্য ওয়াল ব্যুরো: এবারের আইএসএল টুর্নামেন্টে কলকাতার তিন ফুটবল প্রধানই অংশগ্রহণ করেছে। প্রত্যেকেরই দুটো করে ম্যাচ খেলা হয়েও গিয়েছে। এরমধ্যে ইস্টবেঙ্গল দুটো ম্যাচেই হেরে গিয়েছে। মহমেডান স্পোর্টিং ক্লাব একটা হারলেও একটা ড্র করেছে। আর মোহনবাগান সুপার জায়ান্ট প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ২-২ গোলে ড্র করলেও, নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৩-২ গোলে জয়লাভ করেছে। ফলে এই জয়ে বাগান কোচ হোসে মলিনা যারপরনাই খুশি।

মোহনবাগান সুপার জায়ান্টের দায়িত্ব হোসে মলিনা গ্রহণ করার পর থেকে মেরিনার্সদের সময়টা খুব একটা ভাল যাচ্ছিল না। ডুরান্ড ফাইনালে এই নর্থ-ইস্টের বিরুদ্ধে এগিয়ে থেকেও রেগুলেশন টাইমে ড্র হয়। এরপর পেনাল্টি শ্যুটআউটে হারতে হয় সবুজ-মেরুন ব্রিগেডকে। চলতি আইএসএল টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধেও সেই একই ছবি দেখতে পাওয়া গেল। দু'গোলে এগিয়ে থেকেও শেষপর্যন্ত ড্র করে মাঠ ছেড়েছিল মোহনবাগান। এমনকী, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচে এফসি রাভশান কুলোবের বিরুদ্ধেও গোলশূন্য ড্র হয়। এমন ফলাফলের পর যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছিল মলিনাকে। অবশেষে শাপমোচন হল এই স্প্যানিশ ফুটবল ম্যানেজারের।

ম্যাচের শেষে তিনি বললেন, 'দলের এই রেজাল্টে আমি অত্যন্ত খুশি। এবারের আইএসএল টুর্নামেন্টে আমরা প্রথম জয় অর্জন করতে পারলাম। তবে আমাদের গোল হজমও করতে হয়েছে। এই ব্যাপারটাও আমাদের আরও সিরিয়াসলি দেখতে হবে।'

সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'এই ম্যাচে দলের প্রত্যেকটা ফুটবলার যথেষ্ট ভাল খেলেছে। শেষপর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছে। ম্যাচের শুরু থেকেই ওরা বিপক্ষের উপর চাপ তৈরি করার চেষ্টা করছিল। তবে দুর্দান্ত কামব্যাক করেছে। তিন পয়েন্ট পেয়ে আমি অত্যন্ত খুশি।'

প্রসঙ্গত, সোমবার (২৩ সেপ্টেম্বর) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৩-২ গোলে জয়লাভ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগানের হয়ে গোল করেন দীপেন্দু বিশ্বাস, শুভাশিস বসু এবং জেসন কামিন্স। অন্যদিকে নর্থ-ইস্টের হয়ে একটি করে গোল করেছেন মহম্মদ আলি এবং আলাদিন।

সবশেষে মলিনা বললেন, 'এই জয় আগামীদিনে আমাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে। দলের ডিফেন্স যথেষ্ট ভাল হচ্ছে। তবে আরও উন্নতি দরকার। জেমি এখনও ১০০ শতাংশ ফিট হতে পারেনি। আরও কিছুটা সময় ওকে দিতে হবে।'


```