Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

অতীত নিয়ে ভাবতে নারাজ, প্রতিশোধের ম্যাচে 'নিস্পৃহ' মলিনা

মোহনবাগানের নতুন কোচ হোসে মলিনা আপাতত 'প্রতিশোধ' নিয়ে কোনওরকম চিন্তাভাবনাই করছেন না।

অতীত নিয়ে ভাবতে নারাজ, প্রতিশোধের ম্যাচে 'নিস্পৃহ' মলিনা

মোহনবাগান সুপার জায়ান্ট দলের হেড কোচ হোসে মলিনা

শেষ আপডেট: 13 September 2024 12:51

দ্য ওয়াল ব্যুরো: শুরু হচ্ছে ২০২৪-২৫ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ। প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। শুক্রবার অর্থাৎ ১৩ সেপ্টেম্বর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে। প্রসঙ্গত, গত মরশুমের আইএসএল ফাইনালে এই দুটো দলই একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। আইল্যান্ডার্সরা সেই ম্যাচে মেরিনার্সদের কার্যত উড়িয়ে দেন। সেকারণে বাগান সমর্থকরা এই মরশুমের উদ্বোধনী ম্যাচটা প্রতিশোধের ম্যাচ হিসেবে দেখছেন। তবে সেই পথে হাঁটতে নারাজ মোহনবাগান সুপার জায়ান্টের নয়া কোচ হোসে মলিনা।

মোহনবাগানের নতুন কোচ হোসে মলিনা আপাতত 'প্রতিশোধ' নিয়ে কোনওরকম চিন্তাভাবনাই করছেন না। সমর্থকরা যতই শুক্রবারের ম্যাচকে গত মরশুমের ফাইনালের রিপিট টেলিকাস্ট হিসেবে দেখতে চাইছে, সেখানে মলিনা স্পষ্ট জানিয়ে দিলেন, 'গত মরশুমের কয়েকটা ম্যাচই আমি দেখেছি। তবে গত মরশুমের ব্যাপার গত মরশুমেই ছেড়ে আসা ভাল। এবার আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি। ওদের দলে বেশ কয়েকজন ফুটবলার পরিবর্তিত হলেও, কোচ বদল হয়নি।'

সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমাদের দলে নতুন কোচ এসেছে। এসেছে নতুন ফুটবলারও। আমি মনে করি, গত মরশুমের আইএসএল ফাইনালের তুলনায় এটা একেবারে ভিন্ন ম্যাচ হতে চলেছে। ফলে গত মরশুমে কী হয়েছে, তা নিয়ে আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই। অতীতটা আসলে অতীতই। বর্তমানে আমরা কঠোর পরিশ্রম করতে চাই, যাতে ভবিষ্যতটা আমাদের সুন্দর হতে পারে। আর সেটা মাথায় রেখেই আমরা এই ম্যাচটা জিততে চাই।'


```