Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'কঠিন সময়ে গোল করেছি, এতেই খুশি!', বিতর্কিত গোলের পর মন্তব্য শুভাশিসের

রেফারির এই সিদ্ধান্তে যারপরনাই হতাশ নর্থ-ইস্ট ইউনাইটেড দলের কোচ জুয়ান পেদ্রো বেনালি।

'কঠিন সময়ে গোল করেছি, এতেই খুশি!', বিতর্কিত গোলের পর মন্তব্য শুভাশিসের

মোহনবাগান সুপার জায়ান্ট দলের অধিনায়ক শুভাশিস বসু

শেষ আপডেট: 24 September 2024 13:43

দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচ জিতল মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার (২৩ সেপ্টেম্বর) নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। এই ম্যাচে মোহনবাগান ৩-২ গোলে জয়লাভ করেছে। বাগানের হয়ে দ্বিতীয় গোলটি করেছেন অধিনায়ক শুভাশিস বসু। গোলটি নিয়ে ইতিমধ্যে একাধিক বিতর্ক তৈরি হলেও, শুভাশিস জানিয়ে দিলেন যে দলের কঠিন সময়ে গোল করতে পেরে তিনি অত্যন্ত খুশি।

ম্যাচ শেষে শুভাশিস বললেন, 'দলের কঠিন সময়ে গোল করতে পেরেছি, এটাই আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। গত বছরও নর্থ-ইস্টের বিরুদ্ধে গোল পেয়েছিলাম। একজন ডিফেন্ডার হিসেবে দলকে যতটা সাহায্য করতে পারি, সেটাই আমার লক্ষ্য়। তবে শুধুমাত্র রক্ষণেই নয়, আক্রমণভাগেও আমি এই দলকে সাহায্য করতে চাই। গোল করতে চাই। এটাই আমার টার্গেট।'

কী নিয়ে বিতর্ক?

প্রসঙ্গত, ঘটনাটি ম্যাচের ৬১ মিনিটের। টম অলড্রেডের একটি শক্তিশালী হেডার প্রথম সুযোগে তালুবন্দি করতে পারেননি  নর্থ-ইস্ট ইউনাইটেড দলের গোলরক্ষক গুরমীত সিং। বলটা গুরমীতের হাতছাড়া হতেই প্রতিহত হয়ে দিমিত্রি পেত্রাতোসের কাছে এসেছিল। কিন্তু তিনি গোল করার সুযোগ মিস করেন। ফুটবল বিশেষজ্ঞদের একাংশের মতে, এরপর গুরমীত বলটা দ্বিতীয় প্রচেষ্টায় তালুবন্দি করে ফেলেন। কিন্তু, ঠিক সেইসময় পা চালান মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। আর সেইসঙ্গে বলটা নর্থ-ইস্টের জালে জড়িয়ে যায়। পাশাপাশি রেফারিও গোলটা বৈধ বলে ঘোষণা করেন।

রেফারির এই সিদ্ধান্তে যারপরনাই হতাশ নর্থ-ইস্ট ইউনাইটেড দলের কোচ জুয়ান পেদ্রো বেনালি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ফুটবল আসলে একটা অবিচারের খেলা। বেনালির কথায়, 'আপনি ১১ জন ফুটবলারের বিরুদ্ধে লড়াই করতে পারবেন। কিন্তু, এইসব অপ্রত্যাশিত ঘটনার বিরুদ্ধে নয়। আমাদের গোলকিপার গুরমীত সিংয়ের হাতটা দেখলেই বুঝতে পারতেন। ওর হাত থেকে গলগল করে রক্ত বেরোচ্ছিল।'


```