Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'সূর্য ঢলছে, লাল-হলুদও ঢলছে...', কলকাতা ডার্বির আগে 'বিস্ফোরক' টুটু বসু

চলতি ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান আপাতত সুখের সময় কাটাচ্ছে।

'সূর্য ঢলছে, লাল-হলুদও ঢলছে...', কলকাতা ডার্বির আগে 'বিস্ফোরক' টুটু বসু

ইস্টবেঙ্গল এফসি-র পারফরম্য়ান্স নিয়ে মন্তব্য করলেন টুটু বসু

শেষ আপডেট: 9 January 2025 00:21

দ্য ওয়াল ব্যুরো : কলকাতা ডার্বি শুধুমাত্র মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে ৯০ মিনিটের সামান্য লড়াই নয়। এটা বাঙালির আবেগের লড়াই। প্রতি বছরই এই ম্যাচের আগে দুই দলের মধ্যে বাকযুদ্ধ দেখতে পাওয়া যায়। তবে বুধবার মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রেসিডেন্ট টুটু বসু ইস্টবেঙ্গল সমর্থকরা ইতিমধ্যে তেলে বেগুনে জ্বলে উঠেছেন।

বুধবার (৮ জানুয়ারি) ভবানীপুর ক্লাবের পক্ষ থেকে বাংলার সন্তোষজয়ী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সেখানেই উপস্থিত ছিলেন স্বপন সাধন বসু ওরফে টুটু বসু। তাঁকে আসন্ন কলকাতা ডার্বি ম্যাচ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। 

জানতে চাওয়া হয়েছিল প্রতিপক্ষ ইস্টবেঙ্গল এফসি'কে তিনি কীভাবে দেখছেন? জবাবে টুটু বসু বললেন, ''সূর্য ঢলছে, লাল-হলুদও ঢলছে। আর এমন সময়ে আমাকে প্রশ্ন করা হচ্ছে। তবে আমি বলব ডার্বি ম্য়াচ ফিফটি-ফিফটি।'

চলতি ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান আপাতত সুখের সময় কাটাচ্ছে। লিগ পর্যায়ের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। আপাতত তারা ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে, ইস্টবেঙ্গলের অবস্থা বেশ কঠিন। তারা ১৪ ম্যাচে মাত্র ১৪ পয়েন্টই সংগ্রহ করতে পেরেছে। গত ম্য়াচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে তারা ৩-২ গোলে পরাস্ত হয়েছে। এবার ডার্বির মহারণে কোন দলের মুখে শেষ হাসি দেখতে পাওয়া যায়, তারই অপেক্ষা করছে দুই দলের সমর্থকরা।

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'রেফারির বিরুদ্ধে অভিযোগ করে কোনওদিন ম্য়াচ জেতা যায় না। যেটা সত্যি, সেটা তো মেনে নিতেই হবে।' এবারের ডার্বি ম্য়াচ গঙ্গাসাগর মেলার কারণে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে না। সেটা গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে স্থানান্তর করা হয়েছে। এই প্রসঙ্গে মোহনবাগান ক্লাবের সভাপতি বললেন, 'এটা আসলে বাংলার ফুটবলের কাছে অনেকটাই ক্ষতি। কিন্তু, এখানে তো কারোর হাত নেই। গঙ্গাসাগর মেলায় লক্ষাধিক মানুষের নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতেই হবে।'


```