Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন দেখানো হল লাল কার্ড? রেফারিকে 'তুলোধনা' মোহনবাগান কোচের

এই ম্য়াচে স্টপেজ টাইমের অষ্টম মিনিটে রেফারির পকেট থেকে লাল কার্ড বেরিয়ে আসে।

কেন দেখানো হল লাল কার্ড? রেফারিকে 'তুলোধনা' মোহনবাগান কোচের

রেফারি ক্রিস্টাল জনের উপর রেগে আগুন মোহনবাগান কোচ হোসে মলিনা

শেষ আপডেট: 23 December 2024 17:47

দ্য ওয়াল ব্যুরো : ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন রেফারি ক্রিস্টাল জন। গত শুক্রবার (২০ ডিসেম্বর) পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচের একেবারে শেষবেলায় মোহনবাগানের একজন কোচিং স্টাফকে লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি ক্রিস্টাল জন। ব্যাপারটা নিয়ে আর ক্ষোভ চেপে রাখতে পারলেন না সবুজ-মেরুন ব্রিগেডের হেড কোচ হোসে মলিনা।

এই ম্যাচে স্টপেজ টাইমের অষ্টম মিনিটে রেফারির পকেট থেকে লাল কার্ড বেরিয়ে আসে। তখনও গোয়া ২-১ গোলে এগিয়ে রয়েছে। ইতিমধ্যে মোহনবাগানের অ্যাসিসট্যান্ট কোচ ইগর তাসেভস্কি টেকনিক্যাল এরিয়ায় দাঁড়িয়ে মোলিনার সঙ্গে কোনও একটি বিষয়ে আলোচনা করছিলেন। সেটা অবশ্য ক্রিস্টাল জনের চোখ এড়ায়নি।

বেশ কয়েকটি অন-ফিল্ড সিদ্ধান্ত নিয়ে তাসেভস্কি অসন্তোষ প্রকাশ করেছিলেন। এমনকী, রেফারির সিদ্ধান্তের কারণে রেগে আগুন হয়ে যান তিনি। এরপরই ক্রিস্টাল জন লাল কার্ড বের করতে বাধ্য হয়েছিলেন।

রেফারির এই সিদ্ধান্তে মোহনবাগানের হেড কোচ হোসে মলিনা প্রথমে কিছুটা অবাকই হয়েছিলেন। পরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'মাঠের ভিতরে কী হচ্ছে, সেই ব্যাপারে রেফারির আরও বেশি করে যত্নবান হওয়া উচিত। মাঠের বাইরের ঘটনা নিয়ে তাঁর মাথা না ঘামালেও চলবে। যদি না মাঠের বাইরে মারাত্মক কিছু ঘটে। ঠিক আছে, কিছু কিছু সিদ্ধান্তের কথা ভুলে যেতে হয়।'

এরপর তিনি আরও একবার বলেন, 'মাঠের ভিতরে কী হচ্ছে, সেই ব্যাপারে রেফারির আরও বেশি করে যত্নবান হওয়া উচিত। তাই তো? আসলে মাঠের ভিতর কী হচ্ছে, তা নিয়ে ওঁর একেবারেই মাথাব্যথা ছিল না। মাঠের বাইরে কী চলছে, সেইদিকে বেশি করে নজর ছিল। আমাদের এই শাস্তি মেনে নিতেই হবে। ওঁরা রেফারি, ওঁদের মুখের উপর তো আর কথা বলা যায় না।'

এটাই প্রথমবার নয়। এর আগেও বিতর্কিত সিদ্ধান্তের কারণে আলোচনার শিরোনামে উঠে এসেছিলেন ক্রিস্টাল জন। ২০২২-২৩ আইএসএল মরশুমের প্লে-অফ ম্যাচে কেরালা ব্লাস্টার্স এবং বেঙ্গালুরু এফসি একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্যাচে এই ক্রিস্টাল জনের একটি সিদ্ধান্তের প্রতিবাদেই মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিল কেরালা ব্লাস্টার্স। অবশেষে বেঙ্গালুরু এফসি-কে ওই ম্যাচে জয়ী ঘোষণা করা হয়েছিল।


```