Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

সবার উপরে মোহনবাগান, দলের সাফল্যে কী বললেন মলিনা?

কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে দুর্দান্ত পারফরম্য়ান্স করল মোহনবাগান সুপার জায়ান্ট।

সবার উপরে মোহনবাগান, দলের সাফল্যে কী বললেন মলিনা?

মোহনবাগানের সাফল্যে খুশি হোসে মলিনা

শেষ আপডেট: 24 November 2024 11:30

দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলে মোহনবাগান সুপার জায়ান্ট শীর্ষস্থান দখল করেছে। কিন্তু, এই সাফল্যের পরও মেরিনার্সদের আত্মতুষ্ট হতে নিষেধ করলেন দলের হেড কোচ হোসে মলিনা। শনিবার (২৩ নভেম্বর) জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ৩-০ গোলে জয়লাভ করেছে মোহনবাগান। তার থেকেও বড় কথা, শেষ পাঁচটা ম্যাচে তারা অপরাজিত থেকেছে।

কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে দুর্দান্ত পারফরম্য়ান্স করল মোহনবাগান সুপার জায়ান্ট। দলকে লিগ টেবিলের শীর্ষে নিয়ে যাওয়ার পিছনে টম অলড্রেড, লিস্টন কোলাসো এবং জেমি ম্য়াকলারেনের ভূমিকা অনস্বীকার্য।

বাগানের এই স্প্যানিশ কোচ মনেপ্রাণে বিশ্বাস করেন এটা দলগত সাফল্য। কঠোর অনুশীলনের কারণেই এই জয় সম্ভব হয়েছে।

ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে তিনি বললেন, 'দলের প্রত্যেক ফুটবলারই খুব ভাল পারফরম্যান্স করেছে। আমি খুব খুশি। তবে এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। কারণ, আমাদের এখনও অনেকটা রাস্তা এগোতে হবে। এখনই আত্মতুষ্ট হলে চলবে না।'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমরা সবসময় কঠোর পরিশ্রম করতে ভালবাসি। সেকারণে গোল যেমন করতে পারি, তেমন ডিফেন্ডও করতে পারি। যদি ক্লিনশিট বজায় রাখার পাশাপাশি আমরা গোল করতে পারি, তাহলেই ম্য়াচ জিততে পারব। আর সেকারণেই আমরা আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছি।'


```