Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

মোহনবাগান আইএসএলের লিগ শিল্ড চ্যাম্পিয়ন, যুবভারতীতে টানটান ম্যাচে মুম্বই বধ লিস্টনদের

অনেকদিনের স্বপ্ন পূরন করল মোহনবাগান। গতবার তারা জামশেদপুর এফ সির কাছে হেরে লিগ শিল্ড পায়নি। এবার আর ভুল করল না বাগান। প্রতিপক্ষ মুম্বইকে ঘরের মাঠে যুবভারতীতে ২-১ গোলে হারাল সবুজ মেরুন দল।

মোহনবাগান আইএসএলের লিগ শিল্ড চ্যাম্পিয়ন, যুবভারতীতে টানটান ম্যাচে মুম্বই বধ লিস্টনদের

মোহনবাগান আইএসএলের লিগ শিল্ড চ্যাম্পিয়ন - দা ওয়াল ফাইল ।

শেষ আপডেট: 15 April 2024 23:50

দা ওয়াল ব্যুরো: অনেকদিনের স্বপ্ন পূরন করল মোহনবাগান। গতবার তারা জামশেদপুর এফ সির কাছে হেরে লিগ শিল্ড পায়নি। এবার আর ভুল করল না বাগান। প্রতিপক্ষ মুম্বইকে ঘরের মাঠে যুবভারতীতে ২-১ গোলে হারাল সবুজ মেরুন দল।

মোহনবাগানের পক্ষে গোল করেছেন লিস্টন ও জেসন কামিন্স। লিস্টন দলের পক্ষে প্রথম গোল করেন ২৮ মিনিটে। কামিন্স ব্যবধান বাড়ান ৮০ মিনিটে। 
শেষ দিকে ডিফেন্স করতে গিয়ে বাগান এক গোল হজম করে। এই ম্যাচে মুম্বই এর ড্র করলেই চলত। কিন্তু জিততে হতো হাবাসের দলকে। সেটা হওয়ার পরে সবুজ মেরুন দল উচ্ছ্বাসে গা ভাসিয়ে দেয়।

মোহনবাগান ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেল। তারা এবার চ্যাম্পিয়ন্স লিগ খেলারও সুযোগ পেয়ে গেল।

সোমবার ঘরের ম্যাচে বাগান শুরু থেকেই আধিপত্য রেখে খেলেছে। তারা বন্যার জলের মতো আক্রমণে গিয়েছে। কোচ হাবাস দলকে সাজান ৩-৪-২-১ ছকে। এতেই ম্যাচে ফারাক হয়ে গিয়েছে।

কোচ হাবাস যে এদিন ছাড়ার পাত্র নন, সেটি বারবার বোঝা গিয়েছে। তিনি রেফারির সঙ্গে তর্ক জুড়েছেন। আবার দলের ফুটবলারদের বুঝিয়ে দিয়েছেন খেলার কৌশল। 

বাগান এদিন কিছু গোলের সুযোগ মিস করে। না হলে আরও আগেই খেলার ফয়সালা হয়ে যেত। শুধু তাই নয়  মুম্বই দলকে কখনও মাথায় উঠতে দেয়নি। তবে শেষদিকে মুম্বইয়ের হয়ে ছাঙতে গোল দেন। আর লাল কার্ড দেখেন ব্র্যান্ডন হামিল।

দলের এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে এদিন প্রায় ৫০ হাজারের বেশি সমর্থক মাঠে এসেছিলেন। সবথেকে বড় কথা ঘরের মাঠে হারব না, এই হিসেবে কোচ হাবাস শুরু থেকে নামান দলের তিন গোলগেটারকে। সাদিকু, দিমিত্রি ও মনবীর শুরু থেকে গোলের জন্য ঝাঁপান। কামিন্স নামেন বদলি হিসেবে।


```