Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'একটাও তো ম্যাচ জেতেনি', ইস্টবেঙ্গলের বিরুদ্ধে 'খেলা হবে' হুঙ্কার মহমেডান কর্তার

চলতি ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্টস টেবিলে ইস্টবেঙ্গল এফসি সবার নীচে দাঁড়িয়ে রয়েছে।

'একটাও তো ম্যাচ জেতেনি', ইস্টবেঙ্গলের বিরুদ্ধে 'খেলা হবে' হুঙ্কার মহমেডান কর্তার

ইস্টবেঙ্গলকে নিয়ে মন্তব্য মহমেডান কর্তা কামারুদ্দিনের

শেষ আপডেট: 7 November 2024 11:56

দ্য ওয়াল ব্যুরো: আগামী শনিবার (৯ নভেম্বর) মহাযুদ্ধের অপেক্ষা করছে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন। মিনি ডার্বিতে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এফসি এবং মহমেডান স্পোর্টিং ক্লাব। এই ম্যাচের আগে মহমেডান কর্তা মহম্মদ কামারুদ্দিন ইস্টবেঙ্গলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন।

কথায় কথায় তিনি জানিয়ে দিলেন, চলতি আইএসএল টুর্নামেন্টে মহমেডান স্পোর্টিং একটা ম্য়াচে জয়লাভ করলেও, ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত একটাও ম্য়াচ জিততে পারেনি।

কামারুদ্দিনের কথায়, 'আপাতত যা পরিস্থিতি, মহমেডান স্পোর্টিং ক্লাব এবং ইস্টবেঙ্গল এফসি প্রায় একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। গত ৬ ম্যাচে ওরা তো একটাও ম্য়াচ জিততে পারেনি। আমরা তো তাও ভাগ্যের জোরে একটা ম্য়াচ জিতে গিয়েছি। ফলে কাউকে বড় কিংবা ছোট করার দরকার নেই।'

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্টস টেবিলে ইস্টবেঙ্গল এফসি সবার নীচে দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যে তারা হারের ডবল হ্যাটট্রিকও করে ফেলেছে। এই পরিস্থিতিতে লাল-হলুদ ব্রিগেড যে কোনও মূল্যে এই মিনি ডার্বির হাত ধরেই ঘুরে দাঁড়াতে চাইবে।

তবে সম্প্রতি এএফসি চ্যালেঞ্জ লিগে মশালবাহিনী দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। পারো এফসি-র বিরুদ্ধে তারা ড্র করেছিল। এই একটা ড্র ম্যাচই ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গলের। এরপর বসুন্ধরা কিংস এবং নেজমা এসসি-র বিরুদ্ধে দুরন্ত জয়ের পর লাল-হলুদ ব্রিগেডকে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়। আশা করা যায়, এই জয় অস্কার ব্রুজোঁর দলকে অনেকটাই অক্সিজেন দেবে।

কামারুদ্দিন আরও যোগ করলেন, 'ইস্টবেঙ্গল যথেষ্ট বড় একটা দল। আমরা ওদের যথেষ্ট শ্রদ্ধা করি। এরপর তো মাঠে খেলা হবে। দেখা যাক, কী হয়। আমাদের দলের ডিফেন্সে কিছু সমস্যা ছিল। তবে আমরা আশা করছি ভালো পারফরম্য়ান্স করতে পারব।' 


```