Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১১ বছর পর আইএসএলে মহমেডান, ভাল পারফরম্যান্সের জন্য মরিয়া ব্ল্যাক প্যান্থার্সরা

বুধবার (৪ সেপ্টেম্বর) কলকাতার একটি পাঁচতারা হোটেলে আইএসএলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল।

১১ বছর পর আইএসএলে মহমেডান, ভাল পারফরম্যান্সের জন্য মরিয়া ব্ল্যাক প্যান্থার্সরা

সাংবাদিক বৈঠকে মহমেডান স্পোর্টিং ক্লাব

শেষ আপডেট: 4 September 2024 15:25

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি ইতিমধ্যেই ইন্ডিয়ান সুপার লিগে নাম লিখিয়ে ফেলেছে। কলকাতার তিন ফুটবল প্রধানের মধ্যে একমাত্র বাকি ছিল মহমেডান স্পোর্টিং ক্লাব। তবে আসন্ন মরশুমে তারাও খেলতে নামছে। ফলে বাংলা ফুটবলে যে ইতিমধ্যেই ষোলোকলা পূর্ণ হয়েছে, তা বলা যেতে পারে।

তবে এই নয়া যুদ্ধে নামার আগে কিছুটা হলেও সাবধানী পদক্ষেপ গ্রহণ করলেন মহমেডান কোচ আন্দ্রে চেরনিশভ। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, 'ইন্ডিয়ান সুপার লিগের গুরুত্ব আমরা খুব ভালো করেই বুঝি। এটা কলকাতা ফুটবল লিগ কিংবা আই-লিগ নয়। ফলে লড়াইয়ের ঝাঁঝও যে বেশি হবে, তা আশা করা যেতে পারে। তবে এই লড়াইয়ের জন্য আমরা একেবারে প্রস্তুত।'

সেইসঙ্গে তিনি আরও যোগ করলেন, 'আমাদের দলে একাধিক তরুণ ফুটবলার রয়েছেন। তাঁদের মধ্যে অনেকে আবার জাতীয় ফুটবল দলের হয়েও নিয়মিত খেলেন। পাশাপাশি বিদেশি ফুটবলাররা তো আছেনই। এই পরিস্থিতিতে আশা করতেই পারি যে আমরা ভাল ফলাফল করব।'

প্রসঙ্গত, বুধবার (৪ সেপ্টেম্বর) কলকাতার একটি পাঁচতারা হোটেলে আইএসএলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। আসন্ন টুর্নামেন্টে মোট ১৩টি দল অংশগ্রহণ করতে চলেছে। তবে এই বৈঠকে সাতটি দল অংশগ্রহণ করেছিল। মহমেডানের রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিশভের সঙ্গে ছিলেন বাঙালি ডিফেন্ডার সামাদ আলি মল্লিক, মিজো ডিফেন্ডার জোডিংলিয়ানা রালতে ও ঘানার ডিফেন্ডার জোসেফ আদজেই।

চেরনিশভের সুরে সুর মিলিয়ে সামাদ বললেন, 'আই-লিগ এবং আইএসএলের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তবে সেই চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত। কোচ যেভাবে আমাদের গাইড করছেন, সেভাবেই এগিয়ে যাচ্ছি। আশা করছি, ভাল ফলাফল করতে পারব।' 

মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের পর ১৩৩ বছরের পুরনো এই ক্লাবকে ইন্ডিয়ান সুপার লিগের ময়দানে দেখতে বাঙালি ফুটবল সমর্থকরা যে মুখিয়ে রয়েছেন, তা বলা যেতেই পারে। আগামী ১৬ সেপ্টেম্বর ব্ল্যাক প্যান্থার্সদের আইএসএল অভিযান শুরু হতে চলেছে। অভিষেক ম্যাচে তাদের ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে খেলতে হবে।


```