Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৪৫ দিন পর চোট সারিয়ে অনুশীলনে মেসি

অবশ্য কবে মেসিকে ম্যাচ খেলতে দেখা যাবে তা এখনও বলা মুশকিল।

৪৫ দিন পর চোট সারিয়ে অনুশীলনে মেসি

লিওনেল মেসি

শেষ আপডেট: 29 August 2024 17:23

দ্য ওয়াল ব্যুরো: কোপার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে পায়ের গোড়ালিতে চোট পান মেসি। খেলতে না পেরে বেঞ্চে বসে কান্নায় ভেঙে পড়েছিলেন। অবশেষে ৪৫ দিন পর ইন্টার মিয়ামির অনুশীলনে যোগ দিলেন কিংবদন্তি ফুটবলার। তাঁকে দেখতে ভিড় জমান সমর্থকরা। 

এদিন বেশিক্ষণ অনুশীলন করতে দেখা যায়নি মেসিকে। বোঝাই যায় পায়ে বেশি জোর দিতে চাইছেন না তিনি। ধীরে সুস্থে পরিশ্রম বাড়াবেন। অবশ্য কবে মেসিকে ম্যাচ খেলতে দেখা যাবে তা এখনও বলা মুশকিল। চিকিৎসকেরাও ঝুঁকি নিতে চাইছেন না। ক্লাবের তরফে জানানো হয়েছে, তারাও খুব একটা ঝুঁকি নিতে চায় না। যতক্ষণ সময় দরকার তারা ততক্ষণ সময় দেবে মেসিকে। 

যে ম্যাচে মেসি চোট পান সেই ম্যাচেই মার্তিনেসের গোলে কলম্বিয়াকে হারিয়ে পর পর দু’বার কোপা জেতে আর্জেন্টিনা। সেপ্টেম্বরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলা রয়েছে আর্জেন্টিনার। মেসিকে বাদ দিয়েই দল তৈরি হয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে তবেই মেসিকে দলে নেবেন বলে জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। 


```