Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পেত্রাতোসের 'রোনাল্ডো' তকমা সার্থক! বাগানের হয়ে সমতা ফেরালেন মনবীর

রবিবার (১০ নভেম্বর) পেত্রাতোসের জন্মদিনে এরথেকে ভাল গিফট আর কীই বা হতে পারে।

পেত্রাতোসের 'রোনাল্ডো' তকমা সার্থক! বাগানের হয়ে সমতা ফেরালেন মনবীর

গোল করার পর মনবীর সিংয়ের উচ্ছ্বাস

শেষ আপডেট: 10 November 2024 20:42

দ্য ওয়াল ব্যুরো: রসগোল্লা ডার্বির প্রথমার্ধে দুর্দান্ত লড়াই দেখতে পাওয়া গেল মোহনবাগান সুপার জায়ান্ট এবং ওডিশা এফসি-র বিরুদ্ধে। প্রথম ৪৫ মিনিট শেষে দুটো দলেরই একটি করে গোল করেছে। ওডিশার হয়ে চতুর্থ মিনিটে গোল করলেন হুগো বুমোস। ৩৬ মিনিটে সেই গোল শোধ করলেন মনবীর সিং। দ্বিতীয়ার্ধেও যে হাইভোল্টেজ লড়াই অপেক্ষা করছে, সেটা আর বলে দেওয়ার দরকার নেই।

ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যে মোহনবাগান গোলকিপার বিশাল কাইথকে ইচ্ছাকৃত ব্যাক পাস বাড়িয়েছিলেন আশিস রাই। বিশাল বলটা তালুবন্দি করেন। আর আশিসের এই ভুলের খেসারতই দিল মোহনবাগান। বক্সের মধ্যেই একটা ইনডিরেক্ট ফ্রি-কিক পেল ওডিশা।

ইনডিরেক্ট ফ্রি-কিক থেকে ওডিশা যে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে, তা বুঝতেই পারা যাচ্ছিল। বুমোসের জন্য বলটা সেট করে দিলেন জাহুয়া। মাত্র ৬ গজ দুরত্ব থেকে শট মারলেন বুমোস। মনবীরের পায়ে বলটা প্রতিহত হয়ে বলটা বাগানের জালে জড়িয়ে গেল। 

৩৬ মিনিটে বাগানের হয়ে সমতা ফেরালেন মনবীর। আরও একবার সবুজ-মেরুন সমর্থকরা মুগ্ধ হয়ে দেখলেন পেত্রাতোস এবং মনবীরের কম্বিনেশন। কর্নার কিক থেকে একটি বাঁকানো শটে মনবীরের দিকে ক্রস বাড়ালেন দিমি। 

এই শটে নিখুঁত হেড করে বাগানের হয়ে সমতা ফেরান মনবীর। রবিবার (১০ নভেম্বর) পেত্রাতোসের জন্মদিনে এরথেকে ভাল গিফট আর কীই বা হতে পারে। ওডিশার গোলরক্ষক অমরিন্দর দু'হাত দিয়ে বলটা সেভ করার চেষ্টা করলেও, শেষপর্যন্ত তিনি ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধে আরও চমক যে অপেক্ষা করছে, তা বলার অপেক্ষা রাখে না।


```