Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুরুতর অসুস্থ হয়ে রাজারহাটের হাসপাতালে ভর্তি ময়দানের বিদেশি তারকা ক্রোমা

সঙ্কটজনক অবস্থায় রাজারহাটের এক নামী হাসপাতালে ভর্তি করতে হয়েছে কলকাতা ময়দানের নামী বিদেশি তারকা আনসুয়ানা ক্রোমা।

গুরুতর অসুস্থ হয়ে রাজারহাটের হাসপাতালে ভর্তি ময়দানের বিদেশি তারকা ক্রোমা

আনসুয়ানা ক্রোমা

শেষ আপডেট: 12 July 2024 12:09

দ্য ওয়াল ব্যুরো: সঙ্কটজনক অবস্থায় রাজারহাটের এক নামী হাসপাতালে ভর্তি করতে হয়েছে কলকাতা ময়দানের নামী বিদেশি তারকা আনসুয়ানা ক্রোমা। তিনি পিয়ারলেসের হয়ে লিগে একবার সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন। সেবার লিগে চ্যাম্পিয়ন হয় পিয়ারলেস।  

গতকাল ক্রোমাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করেন তাঁর বাঙালি স্ত্রী পূজা। তিনি ওই অবস্থায় দ্বারস্থ হন ভারতের নামী প্রাক্তন ফুটবলার দেবজিত ঘোষের। রাজারহাটের ওই হাসপাতালে গড়ে উঠেছে দেবজিতের উদ্যোগে। তিনি বলে দিতেই হাসপাতালে ভর্তি করা হয় লাইবেরিয়ান ফরোয়ার্ডকে।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে,  ওই বিদেশি তারকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত। তিনি আইসিসিইউ তে রয়েছেন। তাঁকে সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে। নাকে নল, অক্সিজেন দিয়ে তাঁকে সচল রাখার চেষ্টা হচ্ছে। তবে গতকালের থেকে ক্রোমা ভাল আছেন বলে খবর।

এর আগে গোয়ার চার্চিল ব্রদার্স খেলেছেন ক্রমশ ক্রোমা। তারপর কলকাতা চলে আসেন তিনি। গত মরশুমে খেলেছেন নেরোকা এফসির হয়ে। তবে সারাবছর অর্থ রোজগারের জন্য এই বিদেশিরা খুব খেপ খেলতে বাধ্য হন। কিন্তু নামী তারকা ভালই ছিলেন। আচমকা কেন তিনি অসুস্থ হয়ে পড়লেন, সেটা ময়দানের ফুটবলমহলও বিস্মিত।


```