Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

খেতাবের দাবিদার নয় লিভারপুল, ৩ গোলে উড়িয়ে বুঝিয়ে দিল ম্যানচেস্টার সিটি

সাম্প্রতিক পারফরম্যান্স বলছে, একেতিকেদের লক্ষ্য এখন খেতাব নয়—শুধু টপ–ফোরে টিকে থাকা। অন্যদিকে সিটি যা পারফরম্যান্স দেখাল, তাতে স্পষ্ট—গুয়ার্দিওলা-বাহিনী এখনই হাল ছাড়তে নারাজ। সদ্য পয়েন্ট খোয়ানো আর্সেনালকে চাপে ফেলতে প্রস্তুত হাল্যান্ডরা।

খেতাবের দাবিদার নয় লিভারপুল, ৩ গোলে উড়িয়ে বুঝিয়ে দিল ম্যানচেস্টার সিটি

ম্যানচেস্টার সিটি

রূপক মিশ্র

শেষ আপডেট: 10 November 2025 10:30

দ্য ওয়াল ব্যুরো: কোচ পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) হাজারতম ম্যাচ, গ্যালারিতে উচ্ছ্বাস আর পারফরম্যান্সে নিরঙ্কুশ দাপট—সব মিলিয়ে মাঠে নেমে একেবারে নিখুঁত দিন কাটাল ম্যানচেস্টার সিটি (Manchester City)। শনিবার এতিহাদে (Etihad Stadium) লিভারপুলকে (Liverpool) ৩-০ ব্যবধানে হারিয়ে সোজাসুজি বার্তা দিল—খেতাবের দৌড়ে তারাই আর্সেনালের (Arsenal) একমাত্র প্রতিদ্বন্দ্বী।

খেলার শুরুতেই সিটি আক্রমণে যায়। ১৮ মিনিটে এরলিং হালান্ড (Erling Haaland) পেনাল্টি পান, কিন্তু চমৎকার সেভে দলকে লড়াইয়ে রাখেন লিভারপুল গোলকিপার জর্জি মামারদাশভিলি (Giorgi Mamardashvili)। কিন্তু হতোদ্যম হওয়ার পরিবর্তে মুহূর্তের মধ্যেই ম্যাচের ছন্দ ফের নিজেদের দখলে নেন সিলভা, ফোডেনরা। ২৯ মিনিটে ম্যাথেউস নুনেসের (Matheus Nunes) ক্রস থেকে হালান্ড মাথা ছুঁইয়ে বল পাঠান জালে—করেন কেরিয়ারে ৯৯তম প্রিমিয়ার লিগ (Premier League) গোল।

লিভারপুল চেষ্টা করেছিল লড়াইয়ে ফিরতে। ভার্জিল ভ্যান ডাইক (Virgil van Dijk) কর্নার থেকে হেডে বল জালে জড়ালেও সহ-খেলোয়াড় অ্যান্ডি রবার্টসন (Andy Robertson) অফসাইডে থাকায় গোল বাতিল। ওই মুহূর্তটাই হয়ে ওঠে ম্যাচের টার্নিং পয়েন্ট।

ফায়দা তোলে সিটি। কিছুক্ষণ পরেই দিশেহারা লিভারপুল রক্ষণের ভুলে নিকো গনসালেজের (Nico Gonzalez) শট ভ্যান ডাইকের গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে যায়। বিরতির আগেই ২-০ তে এগিয়ে যায় পেপ গুয়ার্দিওলার টিম।

দ্বিতীয়ার্ধে রবার্টসনদের সামনে কিছুটা হলেও লড়াইয়ে ফেরার সুযোগ এসেছিল। মহম্মদ সালাহ (Mohamed Salah) আর কোডি গাকপোর (Cody Gakpo) কম্বিনেশনে। কিন্তু ডাচ উইঙ্গার বল উড়িয়ে দেন ক্রসবারের অনেক উপর দিয়ে। সেখানেই শেষ হয়ে যায় তাদের লড়াই। ৭৩ মিনিটে জেরেমি ডোকু (Jeremy Doku) গড়ে দেন পুরো ম্যাচের সেরা মুহূর্ত। বাঁ-দিক থেকে কনাতেকে কাটিয়ে বাইরে থেকে দারুণ বাঁকানো শটে ম্যাচের তৃতীয় গোলটি করেন তিনি। বলটা বাঁ-কোণের জালে ঢুকতেই দর্শকদের চিৎকারে গর্জে ওঠে এতিহাদ।

শেষদিকে ভেঙে পড়ে লিভারপুলের মনোবলও। ছন্দে ছিলেন না মো সালাহ। কোচ আর্নে স্লট (Arne Slot) পুরো ম্যাচে বেঞ্চে বসিয়ে রাখেন আলেকজান্ডার ইসাককে (Alexander Isak)। এখনও পুরোপুরি ফিট নন তিনি।

এই হারের জেরে লিভারপুল নেমে গেল অষ্টম স্থানে আর সিটি পয়েন্ট টেবিলে আর্সেনালের পিছনে, মাত্র চার পয়েন্ট দূরে। সাম্প্রতিক পারফরম্যান্স বলছে, একেতিকেদের লক্ষ্য এখন খেতাব নয়—শুধু টপ–ফোরে টিকে থাকা। অন্যদিকে সিটি যা পারফরম্যান্স দেখাল, তাতে স্পষ্ট—গুয়ার্দিওলা-বাহিনী এখনই হাল ছাড়তে নারাজ। সদ্য পয়েন্ট খোয়ানো আর্সেনালকে চাপে ফেলতে প্রস্তুত হাল্যান্ডরা।


```