Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লিস্টনের ভুলেই জেতা ম্যাচ হাতছাড়া? ক্ষোভে ফুঁসছেন সমর্থকরা

এই লড়াইটা ড্র হলেও ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট সংগ্রহ করে মোহনবাগান সুপার জায়ান্ট শীর্ষস্থানেই রইল।

লিস্টনের ভুলেই জেতা ম্যাচ হাতছাড়া? ক্ষোভে ফুঁসছেন সমর্থকরা

মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলার লিস্

শেষ আপডেট: 17 January 2025 22:31

দ্য ওয়াল ব্যুরো : চলতি ইন্ডিয়ান সুপার লিগে শুক্রবার (১৭ জানুয়ারি) জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এটা মেরিনার্সদের অ্যাওয়ে ম্যাচ হলেও জেতার একটা সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু, শেষপর্যন্ত ১-১ গোলে ড্র করেই মাঠ ছাড়তে হল সবুজ-মেরুন ব্রিগেডকে। আর ম্যাচের শেষে বাগানের তারকা ফুটবলার লিস্টন কোলাসোর বিরুদ্ধে কার্যত গর্জে উঠলেন দলের সমর্থকরা।

এই ম্য়াচের শুরু থেকেই দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। যদিও ম্যাচের প্রথমার্ধে কিছুটা হলেও গোল করার বেশি সুযোগ পেয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু, অধিকাংশ সুযোগই লিস্টন কোলাসোর মিস জাজমেন্টের কারণে তিনটে পয়েন্ট হাতছাড়া হয়ে যায়।

আর এই সুযোগ হাতছাড়া হওয়ার কারণেই ম্যাচের শেষে সবুজ-মেরুন সমর্থকরা কার্যত রেগে যান। সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্সে উঠতে শুরু করেছে সমালোচনার ঝড়। অনীক কুণ্ডু নামে একজন মোহনবাগান সমর্থক লিখেছেন,  লিস্টনকে বেঞ্চে বসিয়ে সালাউদ্দিন কিংবা টাইসনকে খেলানো হোক। কারণ ওই ভুলগুলো না হলে প্রথমার্ধেই ম্যাচটা মোহনবাগানের পকেটে চলে আসত। 

তবে কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন হোসে মলিনার ট্যাকটিক্স নিয়েও। সৌম্যব্রত চৌধুরী লিখেছেন, 'এই ম্যাচে অবশ্যই গ্রেগকে মোহনবাগানের প্রথম একাদশে রাখা উচিত ছিল। জেমি যে কী করছিল, সেটাই আমার মাথায় ঢুকল না। এই জন্য়ই আমরা গোল করতে পারিনি এবং কঠিন সময়ে সুযোগ নষ্ট করেছি।'

প্রসঙ্গত, শুক্রবার ম্যাচের ২৬ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। বাগানের হয়ে গোলটি করেছিলেন শুভাশিস বসু। কিন্তু, দ্বিতীয়ার্ধে জামশেদপুরের হয়ে সমতা ফেরালেন স্টিফেন এজে। ৬০ মিনিটের মাথায় তিনি একক দক্ষতায় একটি বিশ্বমানের গোল করেন। বাগানের ৩ ডিফেন্ডারকে কাটিয়ে যেভাবে তিনি বিপক্ষের জালে বলটা জড়ালেন, তা এককথায় অনির্বচনীয় ছিল।

যাইহোক, এই লড়াইটা ড্র হলেও ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট সংগ্রহ করে মোহনবাগান সুপার জায়ান্ট শীর্ষস্থানেই রইল। তবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে জামশেদপুর এফসি। ১৫ ম্যাচে তাদের ঝুলিতে ২৮ পয়েন্ট রয়েছে। এরপর তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসি রয়েছে। দুটো দলই ১৫ ম্যাাচে ২৭ পয়েন্ট সংগ্রহ করেছে। যদিও এক গোলের পার্থক্যে এগিয়ে রয়েছে গোয়া (৯)। আর এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছে নর্থ-ইস্ট ইউনাইডেট। তারা ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট সংগ্রহ করেছে।


```