সূচি অনুযায়ী কলকাতা লিগের ডার্বি হবে ১৯ জুলাই। ভেনু এখনও সরকারি ভাবে ঘোষণা হয়নি। তবে জানা গিয়েছে, সম্ভবত ইস্টবেঙ্গল-মোহনবাগান মুখোমুখি হবেবারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 20 June 2025 18:39
দ্য ওয়াল ব্যুরো: আসন্ন মরশুমের জন্য কলকাতা লিগের (Kolkata League schedule released) সূচি ঘোষণা করল আইএফএ (IFA)। যদিও এখনও পর্যন্ত গত মরশুমের প্রিমিয়ার ডিভিশনের চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা হয়নি। হাইকোর্টে ঝুলে আছে মামলা। ইস্টবেঙ্গল না ডায়মন্ডহারবার এফসি, কার ক্যাবিনেটে ঢুকবে ট্রফি, আদালতেই পরিষ্কার হবে।
সূচি অনুযায়ী কলকাতা লিগের ডার্বি হবে ১৯ জুলাই (Derby on July 19)। ভেনু এখনও সরকারি ভাবে ঘোষণা হয়নি। তবে জানা গিয়েছে, সম্ভবত ইস্টবেঙ্গল-মোহনবাগান মুখোমুখি হবেবারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে।
তবে পুরো লিগের নয়, প্রাথমিক ভাবে সাতটি রাউন্ডের সূচি ঘোষণা করেছে আইএফএ। ২০ জুলাই পর্যন্ত সূচি ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, ডুরান্ডের সূচি ঘোষণার পর লিগের বাকি ম্যাচের দিনক্ষণ স্থির করা হবে।
সূচি অনুযায়ী ২৫ জুন থেকে শুরু হচ্ছে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা। নৈহাটি স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেহালা এসএস ও কালীঘাট মিলন সংঘ। উদ্বোধনী অনুষ্ঠানের পর নৈশালোকে হবে ম্যাচ।
ইস্টবেঙ্গলের প্রথম প্রতিপক্ষ মেসারার্স ক্লাব। ২৭ জুন ম্যাচটি হবে নৈহাটিতে। ৩০ তারিখ নামবে মোহনবাগান। নৈহাটি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ পুলিশ এসি। ২৯ তারিখ বারাকপুরে পিয়ারলেসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করবে মহমেডান। আর ২ তারিখ বিধাননগর গ্রাউন্ডে শ্রীভূমি এফসির বিরুদ্ধে মাঠে নামবে আই লিগে যোগ্যতা অর্জনকারী দল ডায়মন্ডহারবার এফসি।
ইস্টবেঙ্গলের সূচি:
২৭ জুন-মেসারার্স
৩ জুলাই-সুরুচি সংঘ
৮ জুলাই-বেহালা এসএস
১২ জুলাই-কাস্টমস
১৫ জুলাই-পাঠচক্র
১৯ জুলাই-মোহনবাগান
মোহনবাগানের সূচি:
৩০ জুন-পুলিশ এসি
৩ জুলাই-কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন
৭ জুলাই-রেলওয়ে এফসি
১১ জুলাই-জর্জ টেলিগ্রাফ
১৬ জুলাই-কালীঘাট মিলন সংঘ
১৯ জুলাই-ইস্টবেঙ্গল
মহমেডানের সূচি:
২৯ জুন-পিয়ারলেস
৫ জুলাই-কলকাতা পুলিশ
৯ জুলাই-ইউনাইটেড স্পোর্টস
১৩ জুলাই-রেনবো
১৭ জুলাই-খিদিরপুর
২০ জুলাই-ডায়মন্ডহারবার এফসি
আসন্ন কলকাতা লিগের জন্য ইতিমধ্যেই পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে সবুজ-মেরুন ও লাল-হলুদ ব্রিগেড। প্রস্তুতি শুরু করেছে ডায়মন্ড হারবার এফসিও। তবে এই তিন দলই কলকাতা লিগকে দেখছে ফুটবলার তুলে আনার মঞ্চ হিসাবে। জুনিয়র দল নিয়েই লিগে নামবে তারা।