Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

Kalinga Super Cup: ঘোষণা করা হল সূচি, কোয়ার্টারেই হতে পারে কলকাতা ডার্বি

গতবার এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে ১২ বছরের ট্রফির খরা কাটিয়েছিল ইস্টবেঙ্গল। এবার তাঁরা সেই ট্রফি ধরে রাখতে মাঠে নামবে।

Kalinga Super Cup: ঘোষণা করা হল সূচি, কোয়ার্টারেই হতে পারে কলকাতা ডার্বি

গতবার চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল - ফাইল ছবি

শেষ আপডেট: 7 April 2025 19:51

দ্য ওয়াল ব্যুরো: কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup 2025) সূচি ঘোষণা হয়ে গেল সোমবার। প্রথম দিনই খেলতে নামবে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) এবং মোহনবাগান সুপার জায়ান্ট (Mohunbagan Super Giant)। গোটা টুর্নামেন্টই খেলা হবে নক-আউট ফরম্যাটে। অর্থাৎ রাউন্ড অফ ১৬ থেকে শুরু হবে খেলা। গতবার এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে ১২ বছরের ট্রফির খরা কাটিয়েছিল ইস্টবেঙ্গল। এবার তাঁরা সেই ট্রফি ধরে রাখতে মাঠে নামবে।

আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে সুপার কাপ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্স। একই দিনে দ্বিতীয় ম্যাচ মোহনবাগানের। তবে তাঁদের প্রতিপক্ষ কে হবে, তা এখনও নিশ্চিত হয়নি। কারণ আইলিগের একটি দল খেলবে তাঁদের বিরুদ্ধে আর আইলিগ কে চ্যাম্পিয়ন হবে তা নিয়ে জটিলতা রয়েছে। তা কেটে গেলে আইলিগের তৃতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে নামবে মোহনবাগান। 

মহামেডানেরও সুপার খেলা নিয়ে জটিলতা রয়েছে ইনভেস্টর ইস্যুতে। তবুও তাঁদের রেখেই সূচি সাজিয়েছে ফেডারেশন। ২৫ এপ্রিল নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামবে তাঁরা। তবে এই সূচি এমনভাবে সাজানো হয়েছে যে কোয়ার্টার ফাইনালেই হতে পারে ডার্বি। নিজেদের প্রথম ম্যাচ জিতলেই কোয়ার্টারে মুখোমুখি হবে লাল-হলুদ এবং সবুজ-মেরুন। 

২১ এপ্রিল নামছে চারটি দল। দিনের প্রথম ম্যাচে গোয়া মুখোমুখি হবে আইলিগের দ্বিতীয় দলের বিরুদ্ধে। অন্যদিকে ওড়িশা নামবে পঞ্জাব এফসির বিরুদ্ধে। তারপর ২৩ এপ্রিল বেঙ্গালুরু নামবে আইলিগ জয়ীদের বিরুদ্ধে এবং মুম্বই নামবে চেন্নাইয়ের বিরুদ্ধে। ২৪ এপ্রিল খেলা নর্থইস্ট-মহামেডান এবং জামশেদপুর-হায়দরাবাদের। ২৬ এবং ২৭ এপ্রিল চারটি কোয়ার্টার ফাইনাল। ৩০ এপ্রিল সেমিফাইনাল এবং ৩ মে সুপার কাপ ফাইনাল। 


```