Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

'অবশেষে সবকিছু...', মোহনবাগানকে নিয়ে এ কী বললেন ব্যারেটো?

হোসে মলিনার কোচিংয়ে শুরুর দিকে কিছুটা হলেও ধাক্কা খেয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড।

'অবশেষে সবকিছু...', মোহনবাগানকে নিয়ে এ কী বললেন ব্যারেটো?

মোহনবাগানের পারফরম্য়ান্সে উচ্ছ্বসিত ব্যারেটো

শেষ আপডেট: 8 November 2024 14:51

দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগে দুর্দান্ত ফর্মে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামী রবিবার (১০ নভেম্বর) ওডিশা এফসি-র বিরুদ্ধে তারা খেলতে নামবে।

হোসে মলিনার কোচিংয়ে শুরুর দিকে কিছুটা হলেও ধাক্কা খেয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। বিশেষ করে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হারের পর মলিনার স্ট্র্যাটেজি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। কিন্তু, মিনি ডার্বিতে মহমেডান স্পোর্টিংকে ওড়ানোর পর বাগান ব্রিগেডকে আর ফিরে তাকাতে হয়নি। নিজের পুরনো দলের এমন পারফরম্য়ান্স দেখার পর উচ্ছ্বসিত মোহনবাগানের 'সবুজ তোতা' হোসে ব়্যামিরেজ ব্যারেটো।

দ্য ওয়াল-কে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিতে গিয়ে ব্যারেটো বললেন, 'অবশেষে মোহনবাগানের সবকিছু একেবারে ঠিকঠাক হচ্ছে। যদি রিক্রুটমেন্টের কথা আপনি বলেন, তাহলে আমি বলব অসাধারণ হয়েছে। দলে যথেষ্ট ভাল বিদেশি ফুটবলার রয়েছে। এই দলটা অনেক বেশি শক্তিশালী। শুরুর দিকে থিতু হতে দলটা কিছুটা হলেও সময় নিয়েছে।'

সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'এই দলটা যথেষ্ট শক্তিশালী। দলের বিদেশি ফুটবলারদের পাশাপাশি স্থানীয়রাও খুব ভাল পারফরম্য়ান্স করছে। এই দলে খেলা ভারতীয় ফুটবলারদের মধ্যে অনেকেই আবার জাতীয় দলে সুযোগ পেয়েছে। আপাতত দেখে সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছে। এরপর টুর্নামেন্ট যত সামনের দিকে এগোবে, ততই এই দলটা নিজেদের ছন্দ আরও ভাল করে ধরতে পারবে।'

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৪-২৫ আইএসএল পয়েন্টস টেবিলে মোহনবাগান সুপার জায়ান্ট 'সেকেন্ড বয়' হয়ে দাঁড়িয়ে রয়েছে। ৬ ম্যাচে তারা ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে বেঙ্গালুরু এফসি গত ম্য়াচে হেরে গেলেও শীর্ষস্থানেই দাঁড়িয়ে রয়েছে। দুটো দলের মধ্যে মাত্র ৩ পয়েন্টের ফারাক রয়েছে।


```