Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

রক্ষণেই ভুল, তবে 'গোড়ায় গলদ' মানতে নারাজ মলিনা

আগামী ৫ অক্টোবর পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট।

রক্ষণেই ভুল, তবে 'গোড়ায় গলদ' মানতে নারাজ মলিনা

মোহনবাগান সুপার জায়ান্ট দলের হেড কোচ হোসে মলিনা

শেষ আপডেট: 30 September 2024 09:13

দ্য ওয়াল ব্যুরো: টানা ২ ম্যাচ অপরাজেয় থাকার পর, শেষপর্যন্ত মুখ থুবড়ে পড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। গত শনিবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ৩-০ গোলে তারা হেরে গিয়েছিল। এই ম্যাচের পর মলিনা নিজেদের দোষ স্বীকার করে নিলেন।

এই ম্যাচের প্রথম ২০ মিনিটের মধ্যেই জোড়া গোল হজম করতে হয় মোহনবাগানকে। দ্বিতীয়ার্ধে স্পট কিকে আরও একটি গোল করলেন সুনীল ছেত্রী। ম্যাচের শেষে মোহনবাগান সুপার জায়ান্ট দলের কোচ হোসে মলিনা কার্যত হতাশ হয়ে পড়লেন। তবে তিনি মনে করেন না যে রক্ষণের ভুলের কারণেই শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাগান তছনছ হয়ে গিয়েছে। বরং তিনি জানিয়েছেন, দলের আক্রমণভাগ শক্তিশালী না হওয়ার কারণেই এই দিনটা মেরিনার্সদের দেখতে হল।

ম্যাচের শেষে তিনি বললেন, 'এই ম্যাচে আমাদের একাধিক গোল হজম করতে হয়েছে। এটা একেবারে স্পষ্ট। কয়েকটা গোল তো রক্ষণের ভুলেই হয়েছে। তবে আমি মনে করি, অধিকাংশ গোলই আমাদের আক্রমণের ভুলে হজম করতে হয়েছে। আমার মতে, রক্ষণভাগ উন্নতির পাশাপাশি দলের আক্রমণের দিকেও জোর দিতে হবে।'

সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'আমরা যদি আরও বেশি করে আক্রমণ করতে পারি, তাহলে রক্ষণের ভিতটাও আরও মজবুত করতে পারব। আমার কাছে আক্রমণ এবং রক্ষণ, আলাদা কোনও বিষয় নয়। যদি আমরা ভালভাবে আক্রমণ করতে পারি, তাহলে ভালভাবে রক্ষণও করতে পারব। আর আক্রমণ করতে না পারবে, রক্ষণেও সমস্যা থাকবে। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়েই আমরা বলের উপর থেকে দখল হারিয়ে ফেলছি। গত কয়েকটা ম্যাচেই আমাদের এই সমস্যা হয়েছে।

আগামী ৫ অক্টোবর পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং ক্লাব। এই মিনি ডার্বিতে সবুজ-মেরুন ব্রিগেড আদৌ কামব্যাক করতে পারে কি না, সেদিকেই আপাতত তাকিয়ে রয়েছেন মেরিনার্সরা।


```