Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাগানের অনুশীলনে কামিন্স, স্বস্তিতে সবুজ-মেরুন সমর্থকরা

এবারের আইএসএল টুর্নামেন্টে মোহনবাগান সুপার জায়ান্ট এখনও পর্যন্ত সাতটি ম্য়াচ খেলেছে।

বাগানের অনুশীলনে কামিন্স, স্বস্তিতে সবুজ-মেরুন সমর্থকরা

সমর্থকদের সেলফির আবদার মেটালেন জেসন কামিন্স

শেষ আপডেট: 19 November 2024 18:00

দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান সুপার জায়ান্ট আপাতত পালতোলা নৌকার মতো তরতরিয়ে এগিয়ে চলেছে। আগামী ২৩ তারিখ পরবর্তী ম্যাচ খেলতে নামবে মেরিনার্সরা। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। এই ম্য়াচ জিতে হোসে মলিনার দল শীর্ষে ওঠার লড়াইয়ে নিজেদের নাম লেখাতে চাইবে।

সোমবারই (১৮ নভেম্বর) থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু, প্রথম দিন অনুশীলনে দেখতে পাওয়া যায়নি জেসন কামিন্সকে। জেসনের অনুপস্থিতি বাগান সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ চওড়া করেছিল। কিন্তু, মঙ্গলবার তিনি দলের অনুশীলনে যোগ দিলেন। আর জেসনকে দেখামাত্র মেরিনার্সদের মুখে চওড়া হাসি খেলে যায়। অনেকে তো আবার এই অস্ট্রেলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে সেলফিও তুললেন।

তবে জামশেদপুরের বিরুদ্ধে দুই ফুটবলারকে পাবে না মোহনবাগান দল। তাঁরা হলেন গ্রেগ স্টুয়ার্ট এবং আশিস রাই। মনে করা হচ্ছে, চোটের কারণে আশিসকে আপাতত ১০ দিন মাঠের বাইরে থাকতে হবে। অন্যদিকে, গ্রেগও তাঁর চোট সম্পূর্ণ সারিয়ে উঠতে পারেননি। তবে অনিরুদ্ধ থাপা আগামী ম্য়াচে খেলতে পারেন বলেই আশা করা হচ্ছে।

এবারের আইএসএল টুর্নামেন্টে মোহনবাগান সুপার জায়ান্ট এখনও পর্যন্ত সাতটি ম্য়াচ খেলেছে। ১৪ পয়েন্ট সংগ্রহ করে তারা দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে, ৮ ম্যাচে ১৭ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষ স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি। ২০২৪-২৫ মরশুমে বাংলার তিন ফুটবল প্রধানই ইন্ডিয়ান সুপার লিগে অংশগ্রহণ করেছে। তবে মহমেডান স্পোর্টিং ক্লাব ৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে এবং ইস্টবেঙ্গল এফসি এক পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে দাঁড়িয়ে রয়েছে।


```