Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মুখে চুনকালি মহমেডানের, বলে বলে গোল দিল জামশেদপুর

আশা করা হয়েছিল, এই পরিস্থিতি থেকে তারা বাকি ৩০ মিনিট হয়ত ডিফেন্সের উপর জোর দেবে।

মুখে চুনকালি মহমেডানের, বলে বলে গোল দিল জামশেদপুর

মহামেডানকে হেলায় ওড়াল জামশেদপুর এফসি

শেষ আপডেট: 2 December 2024 21:54

দ্য ওয়াল ব্যুরো : যত দিন এগোচ্ছে, চলতি ইন্ডিয়ান সুপার লিগে মহমেডান স্পোর্টিং ক্লাবের পারফরম্য়ান্স ততই যেন জঘন্য হচ্ছে। শুক্রবার জেআরডি টাটা কমপ্লেক্সে তারা জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে ব্ল্যাক প্যান্থার্সরা ৩-১ গোলে পরাস্ত হয়েছে।

এই ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে জামশেদপুর কার্যত জ্বলে উঠল। ম্যাচের ৫২ মিনিটে মহম্মদ সানানের ডান পায়ের জোরাল শট বক্সের বাঁদিক ধরে জালে জড়িয়ে গেল। এই ধাক্কা সামলে উঠতে না উঠতেই আবারও গোল। মাত্র ৮ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে যায় জামশেদপুর। দলের হয়ে দ্বিতীয় গোলটি করলেন জাভি সিভেরিও। তিনি গোলপোস্টের একেবারে সামনেই ছিলেন। তাঁর ডানপায়ের শট মহমেডান গোলরক্ষক বাঁচাতে পারেননি।

ততক্ষণে মহমেডানের আত্মবিশ্বাস একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। আশা করা হয়েছিল, এই পরিস্থিতি থেকে তারা বাকি ৩০ মিনিট হয়ত ডিফেন্সের উপর জোর দেবে। ৭৮ মিনিটে তৃতীয় গোল হজম করল মহমেডান। গোলটি করলেন স্টিফেন এজে। শুভম সারঙ্গির কর্নার থেকে তাঁর ডান পায়ের শট বিদ্যুৎগতিতে মহমেডানের জালে জড়িয়ে যায়। আর এভাবেই জামশেদপুর মহমেডানের কফিনে শেষ পেরেকটাও পুঁতে দেয়। 

তখনও নাটক বাকি ছিল। ৮৭ মিনিটে স্বান্ত্বনা পুরস্কার পেল মহমেডান। সেটপিস সিচুয়েশন থেকে জোডিংলিয়ানা রালতে দুরন্ত একটা ক্রস বাড়িয়েছিলেন। আর সেই সুযোগে একটা নজরকাড়া হেড করলেন মহম্মদ ইরশাদ। গোলপার্থক্য কমলেও লাভের লাভ কিছু হল না। শেষপর্যন্ত একরাশ লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হল সাদা-কালো ব্রিগেডকে। 


```