.webp)
মোহনবাগান সুপার জায়ান্ট দলের তিন স্তম্ভ
শেষ আপডেট: 13 September 2024 13:07
দ্য ওয়াল ব্যুরো: হাতে বাকি আর মাত্র কয়েকঘণ্টা। তারপরই শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের মহারণ। প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচটা সবুজ-মেরুন ব্রিগেড যে কোনও মূল্যে জিততে চাইবে, সেটা আলাদা করে বলার দরকার নেই।
২০২৪-২৫ আইএসএল মরশুমে উত্তেজনার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। গত মরশুমে এই টুর্নামেন্টের শিল্ড জয় করেছিল মেরিনার্সরা। এবার তারা গত মরশুমের খেতাব জয়ী দল অর্থাৎ মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্যাচে দুই দলের সমর্থকই হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা করছে।
গত চারটে মরশুমের মধ্যে তিনটেতেই এই দুই হেভিওয়েট দলের দাপুটে পারফরম্যান্স দেখতে পাওয়া গিয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট এবং মুম্বই সিটি এফসি ট্রফির পাশাপাশি লিগ শিল্ডও জয় করেছে। আর শেষ দুই মরশুমে দুটো দলই একবার করে আইএসএল খেতাব জয় করেছে।
মোহনবাগান সুপার জায়ান্ট : বিশাল কাইথ (গোলকিপার), টম অলড্রেড, আলবার্তো রডরিগস, শুভাশিস বসু, মনবীর সিং, অনিরুদ্ধ থাপা, লালেংমাওইয়া রালতে, সাহাল আবদুল সামাদ, লিস্টন কোলাসো, দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স।
মুম্বই সিটি এফসি : ফুরবা লাচেনপা (গোলকিপার), হামিংথানমাওইয়া রালতে, তিরি, মেহতাব সিং, সঞ্জীব স্তালিন, ইওয়েল ভ্যান নিয়েফ, হিতেশ শর্মা, লালিয়ানজুয়ালা ছাংতে, ব্রেন্ডন ফার্নান্ডেজ, বিপিন সিং, নিকোলাস কারেলিস।
২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগ মরশুমের মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি ম্যাচটি ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে। এই ম্যাচটি কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে।
২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগ মরশুমের মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি ম্যাচটি স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (টিভি) সরাসরি সম্প্রচার করা হবে।
এছাড়া জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে (অনলাইন) এই ম্যাচের লাইভ স্ট্রিমিং করা হবে।