Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সামনে গোয়ার কড়া চ্যালেঞ্জ, প্রথম পয়েন্টের খোঁজে মরিয়া মহমেডান

এফসি গোয়াও এই ম্যাচটা জেতার জন্য মরিয়া।

সামনে গোয়ার কড়া চ্যালেঞ্জ, প্রথম পয়েন্টের খোঁজে মরিয়া মহমেডান

গোয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে অনুশীলনে মজে মহমেডান ফুটবলাররা

শেষ আপডেট: 21 September 2024 17:15

দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগে মহমেডান স্পোর্টিং ক্লাব ইতিমধ্যে যথেষ্ট প্রশংসা কুড়োতে শুরু করেছে। যদিও তারা এখনও পর্যন্ত একটাও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। শনিবার (২১ সেপ্টেম্বর) প্রথম পয়েন্টের লক্ষ্যে তারা কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে।

প্রথম ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে অল্পের জন্য পয়েন্ট হাতছাড়া হয়েছে মহমেডানের। শনিবার এই একই স্টেডিয়ামে ফের খেলতে নামছে সাদা-কালো ব্রিগেড। আশা করা যায়, এই ম্যাচে তারা প্রতিপক্ষকে চাপের মুখে ফেলতে হবে।

এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে মহমেডানের রাশিয়ান হেড কোচ আন্দ্রে চেরনিশভ বললেন, 'আক্রমণের পাশাপাশি দলের ডিফেন্সটা আরও মজবুত করতে হবে। বেশ কয়েকটা পরিস্থিতি আমরা বদলাতে চাই। আশা করছি পরের ম্যাচে ভালো পারফরম্যান্স করতে পারব। এই দলের বিভিন্ন ফুটবলারকে বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে। কেউ একটু কম সময় নিচ্ছে, কেউ একটু বেশি।'

অন্যদিকে, এফসি গোয়াও এই ম্যাচটা জেতার জন্য মরিয়া। কারণ গত ম্যাচে তারা জামশেদপুরের বিরুদ্ধে ২-১ গোলে পরাস্ত হয়েছিল। ইনজুরি টাইমে জামশেদপুর গোল না করলে, এই ম্যাচটা ড্র হতে পারত। 

সাম্প্রতিককালে গৌড়বাহিনী কলকাতা ময়দানে যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছে। আশা করা যায়, ব্ল্যাক প্যান্থার্সদের বিরুদ্ধে তারা এই ভাল পারফরম্য়ান্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারবে। পরিসংখ্যান বলছে, ইতিপূর্বে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে এফসি গোয়া যথেষ্ট ভালো পারফরম্য়ান্স করেছে। গত পাঁচ ম্যাচের মধ্যে চারটেতেই তারা জয়লাভ করেছিল। যদিও গত ইন্ডিয়ান সুপার লিগ মরশুমে তারা মোহনবাগানের বিরুদ্ধে পরাস্ত হয়।

গোয়ার হেড কোচ মানোলো মার্কোয়েজ বললেন, 'দলের ফুটবলারদের মধ্যে যে জয়ের খিদে রয়েছে, সেটা অনুশীলনেই স্পষ্ট। প্রথম ম্যাচে হারের যোগ্য জবাব তারা দিতে চায়। তবে ফলাফলের কথা তো আর আগে থেকে বলা যায় না। এটুকু বলতে পারি যে শনিবার মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে আমরা জয়ের আপ্রাণ চেষ্টা করব।'


```