Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলার সঙ্গীতার জোড়া গোলে থাইল্যান্ড বধ ভারতের

ভারতের পুরুষ ফুটবল দল যখন অন্ধকারের চোরাগলিতে ঘুরপাক খাচ্ছে তখন জাতীয় পতাকা তুলে ধরার দায়িত্ব নিয়ে নিয়েছে মহিলা দল।

বাংলার সঙ্গীতার জোড়া গোলে থাইল্যান্ড বধ ভারতের

ছবি-সংগৃহীত।

শেষ আপডেট: 5 July 2025 22:45

দ্য ওয়াল ব্যুরো: ভারতের পুরুষ ফুটবল দল যখন অন্ধকারের চোরাগলিতে ঘুরপাক খাচ্ছে তখন জাতীয় পতাকা তুলে ধরার দায়িত্ব নিয়ে নিয়েছে মহিলা দল (Indian Female Football Team)। র‍্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে থাকা থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে এশিয়া কাপে যোগ্যতা অর্জন করে ফেলল ক্রিসপিন ছেত্রীর ছাত্রীরা।

থাইল্যান্ডের বিরুদ্ধে নামার আগে মঙ্গোলিয়া, তেমুর লেস্তে ও ইরাকের বিরুদ্ধে সব মিলিয়ে ২২ গোল করেছিল  ভারত। 
কিন্তু এদিনের প্রতিপক্ষ থাইল্যান্ড ছিল খাতায়-কলমে ব্লু টাইগ্রেসদের থেকে অনেকটাই এগিয়ে। ভারতের ফিফা র‍্যাঙ্কিং ৭০, যেখানে থাইল্যান্ড রয়েছে ৪৬ নম্বরে। 

এদিন আক্রমণাত্মক মনোভাব নিয়েই ম্যাচ শুরু করে দুই দল।  ওমেন ইন ব্লুজের জয়ে এদিন বড় ভূমিকা রেখেছেন বাংলার সঙ্গীতা বাসফোর। তাঁর করা গোলেই ২৯ মিনিটে এগিয়ে যায় ভারত। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় উইমেন ইন ব্লুজ। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য সমতায় ফেরে থাইল্যান্ড। কিন্তু ফের ভারতের রক্ষাকর্তা হয়ে দাঁড়ান সঙ্গীতা। ৭৩ মিনিটে ফের তিনি গোল করে দলকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে। এরপর কোন দলই আর গোল করতে পারেনি। ২-১ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপের টিকিট পাকা করে ফেলল ভারত।


```