Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মহিলাদের ফুটবলে নয়া পদক্ষেপ আইএফএ-র, শুরু হচ্ছে নয়া টুর্নামেন্ট

আইএফএ সূত্রের খবর, এবারের এই টুর্নামেন্টের আসর বেশ জমজমাট হতে চলেছে।

মহিলাদের ফুটবলে নয়া পদক্ষেপ আইএফএ-র, শুরু হচ্ছে নয়া টুর্নামেন্ট

বৈঠকে বসেছেন আইএফএ কর্তারা

শেষ আপডেট: 5 November 2024 18:23

দ্য ওয়াল ব্যুরো: শুরু হতে চলেছে মহিলাদের আইএফএ শিল্ড। সূত্রের খবর, আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। জানা গিয়েছে, এই টুর্নামেন্টের ভেন্যু হিসেবে শিলিগুড়িকে বিবেচনা করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) এই মর্মে আইএফএ-র সদর দফতরে একটি বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই এই ব্যাপারে প্রাথমিক আলোচনা করা হয়েছে। মহিলাদের পাশাপাশি আলোচনা করা হয়েছে পুরুষদের আইএফএ শিল্ড নিয়েও। জানা গিয়েছে, আগামী বছর মার্চ মাসের তৃতীয় সপ্তাহে এই টুর্নামেন্ট শুরু হতে পারে।

 আইএফএ সূত্রের খবর, এবারের এই টুর্নামেন্টের আসর বেশ জমজমাট হতে চলেছে। এই টুর্নামেন্টে ব্রাজিল, বাংলাদেশ, নেপাল এবং ভুটানের ফুটবল দল অংশগ্রহণ করতে চলেছে। যদিও সবটাই আলোচনার টেবিলে রয়েছে। প্রসঙ্গত, এই বৈঠকে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশিস সরকার, সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, সহ সচিব মহম্মদ জামাল, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি।


```