Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ATK-র প্রাণভ্রমরা, আগুন পারফরম্যান্স করেছিলেন ISL-এ! এখন কী করছেন ইয়ান হিউম?

২০১৬ সালের ১৩ জুন অ্যাটলেটিকো ডি কলকাতা ঘোষণা করে যে তারা হিউমকে রিটেন করছে।

ATK-র প্রাণভ্রমরা, আগুন পারফরম্যান্স করেছিলেন ISL-এ! এখন কী করছেন ইয়ান হিউম?

অ্যাটলেটিকো ডি কলকাতার প্রাক্তন ফুটবলার ইয়ান হিউম

শেষ আপডেট: 21 November 2024 13:57

দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান সুপার লিগ ভারতীয় ফুটবলে যে নবজাগরণ ঘটিয়েছে, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। ফুটবল বিশ্বের একাধিক তারকা খেলোয়াড় ভারতে এসেছেন। ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করেছেন। সবথেকে বড় কথা, ভারতীয় ফুটবল সমর্থকদের হৃদয়ে ভালবাসার একটা চিরস্থায়ী রাজপ্রাসাদ তৈরি করেছেন।

এই তালিকায় নাম রয়েছে ইয়ান হিউমের। অ্যাটলেটিকো ডি কলকাতার হয়ে ভারতে খেলেছিলেন এই স্কটিশ ফুটবলার। ২০১৪ সালে কেরালা ব্লাস্টার্সের হাত ধরে তিনি ভারতে পা রাখলেও, অ্যাটলেটিকো ডি কলকাতার স্ট্রাইকার হিসেবে তিনি সুনাম অর্জন করেন।

২০১৫ সালের ৫ জুন ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব অ্যাটলেটিকো ডি কলকাতায় যোগ দিয়েছিলেন হিউম। চেন্নাইন এফসি-র বিরুদ্ধে তাঁর আইএসএল ডেবিউ হয়। এই ম্য়াচে এটিকে ৩-২ গোলে জয়লাভ করেছিল। 

তবে ওই বছরই নভেম্বর মাসে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে আগুন পারফরম্য়ান্স করেছিলেন তিনি। তাঁর পা থেকে বেরিয়ে এসেছিল দুর্দান্ত হ্যাটট্রিক। এই ম্য়াচে কলকাতা ৪-১ গোলে জয়লাভ করেছিল। এরপর থেকে এই স্কটিশ স্ট্রাইকারকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।

ওই মরশুমে হিউম ১১ গোল করেছিলেন। ইন্ডিয়ান সুপার লিগে গোল্ডেন বুট তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। স্টিভেন মেন্ডোজার থেকে ২ গোলে পিছিয়ে পড়েন। তবে মরশুমের সবথেকে ফিট ফুটবলারের খেতাব তিনি অর্জন করেন।

২০১৬ সালের ১৩ জুন অ্যাটলেটিকো ডি কলকাতা ঘোষণা করে যে তারা হিউমকে রিটেন করছে। এই মরশুমেও হিউম কাঁপিয়ে দিয়েছিলেন। লিগ পর্যায়ে ৭ গোল করে তিনি তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন। সেই সুবাদেই লিগ শিল্ড জিতেছিল এটিকে শীর্ষে ছিলেন দিল্লি ডায়নামোসের মার্সেলিনহো। 

যাইহোক, ২০১৯ সালের পর থেকে ইয়ান হিউমকে আর পেশাদার ফুটবল খেলতে দেখা যায়নি। ২০২২ সালের নভেম্বর মাসে তিনি আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করেন। উইকিপিডিয়া থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, আপাতত উডস্টক এফসি-র ম্যানেজার হিসেবে কাজ করছেন হিউম।


```