Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্কুলের পাঠ্য বইয়ে লিপিবদ্ধ কলকাতা ফুটবলের তিন প্রধানের ইতিহাস, ঐতিহাসিক পদক্ষেপ

মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্য সুচিতে স্থান পেল মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের ইতিহাস।

স্কুলের পাঠ্য বইয়ে লিপিবদ্ধ কলকাতা ফুটবলের তিন প্রধানের ইতিহাস, ঐতিহাসিক পদক্ষেপ

শেষ আপডেট: 17 July 2024 19:01

দ্য ওয়াল ব্যুরো: আগেই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল, এবার সেটি বাস্তব রূপ পেল। মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্য সুচিতে স্থান পেল মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের ইতিহাস। নবম শ্রেণির স্বাস্থ্য ও শারীর শিক্ষা পাঠ্য ক্রমে এই বিষয়গুলি ছাত্র ছাত্রীদের পড়ানো হবে।

এতদিন কলকাতার ময়দানের নামী তিন ক্লাবের ইতিহাস নিয়ে কোনও উচ্চবাচ্য হয়নি। এবার সেটি সিলেবাসে আনার চেষ্টা করা হল। এই পদক্ষেপ যে নজিরবিহীন সেটিও জানিয়েছেন তিন প্রধানের কর্তারা।

ইস্টবেঙ্গল ক্লাবের নামী কর্তা রজত গুহ বলেছেন, এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। তরুণ প্রজন্মের কাছে ময়দানের ফুটবলের আগ্রহকে ফিরিয়ে আনতে এর চেয়ে বড় অবদান হয় না। আমরা মাননীয়া মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি বরাবর কলকাতা ফুটবল নিয়ে আগ্রহ দেখান, এটা তারই বড় দৃষ্টান্ত। 

মহামেডান ক্লাবের পক্ষ থেকে এই বিষয়ে কথা বলেছেন সচিব ইশতিয়াক আহমেদ। তিনি দা ওয়ালকে বলেন, বাংলার ফুটবলের অতীত গরিমা ফিরিয়ে আনতে এটা রাজ্য সরকারের বড় পদক্ষেপ। এতে করে নতুন প্রজন্ম আবার নতুন করে মাঠমুখী হবে। 

এই সিদ্ধান্তে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছেন, এটা ভাল সিদ্ধান্ত। তবে বাংলার ফুটবলের জানার পরিধিতে আইএফএর ইতিহাস থাকলে ভাল হতো। 

মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান ক্লাবের জন্মলগ্ন থেকে শুরু করে তাদের যাবতীয় সাফল্য তুলে ধরা হয়েছে এই পাঠ্য বইয়ে। এমনকী তিন প্রধান ক্লাবের প্রাক্তন দিকপাল তারকাদের ইতিবৃত্ত তুলে ধরা হয়েছে পাতায় পাতায়। রঙিন ছবি দিয়ে পাতাগুলোকে সাজানো হয়েছে। এতে করে বাংলার ফুটবলের মরা গাঙে নতুন করে জোয়ার আসবে সেটি বলাই বাহুল্য।


```