Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

রসগোল্লা ডার্বিতে নেই স্টুয়ার্ট, চিন্তার ভাঁজ মলিনার কপালে

রবিবার (১০ নভেম্বর) ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওডিশার মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট।

রসগোল্লা ডার্বিতে নেই স্টুয়ার্ট, চিন্তার ভাঁজ মলিনার কপালে

মোহনবাগানের তারকা বিদেশি গ্রেগ স্টুয়ার্ট

শেষ আপডেট: 10 November 2024 17:10

দ্য ওয়াল ব্যুরো: গত ম্যাচে হায়দরাবাদকে তাদেরই হোম ম্যাচে ২-০ গোলে উড়িয়ে মোহনবাগান সুপার জায়ান্ট এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। রবিবার (১০ নভেম্বর) ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওডিশার মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার সকালে সাংবাদিক সম্মেলন সেরে ভুবনেশ্বরের পথে রওনা দিয়েছিল মোহনবাগান দল। 

ওডিশা ম্যাচ নিয়ে ইতিমধ্যেই চিন্তায় রয়েছেন বাগান ব্রিগেডের কোচ হোসে মলিনা। মিডফিল্ডের জাদুগর গ্রেগ স্টুয়ার্টকে পাওয়া যাবে না ম্যাচে। পায়ে ইনজুরির কারণে তিনি দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি। চোট সারাতে দেশে ফিরে গেছেন স্টুয়ার্ট। এই ম্যাচটির পর আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য আইএসএলে বিরতি রয়েছে। আর তাই স্টুয়ার্ট নিজের দেশে অর্থাৎ স্কটল্যান্ডে ফিরে গেছেন। 

ওডিশা ম্যাচে স্টুয়ার্টকে ছাড়াই দল সাজাতে হবে কোচ মলিনাকে। স্টুয়ার্টের বদলি হিসাবে সাহালকে প্রথম এগারোয় রাখা হবে বলে আশা করা হচ্ছে। ওডিশা ম্যাচটা স্টুয়ার্টকে ছাড়া মোহনবানের কাছে বেশ কঠিন হবে তা, বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে দিমি পেত্ৰাতোসকে এই ম্যাচে বাড়তি দায়িত্ব গ্রহণ করতে হবে।  কোচ মলিনা অবশ্য এই ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।     

ওডিশা গত ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে ৩-২ গোলে হেরে গিয়েছে। পয়েন্ট তালিকায় আপাতত ৯ নম্বরে রয়েছে লোবেরার দল। এই ম্যাচে জয় রয় কৃষ্ণাদের কাছেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ওডিশা দলে রয়েছেন প্রাক্তন মোহনবাগানী হুগো বুমোসও। আশা করা যেতেই পারে, প্রাক্তন দলের বিরুদ্ধে তিনি নিজের সেরাটা উজাড় করে দেবেন।


```