Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

ইস্টবেঙ্গল তাঁবুতে আচমকা ব্যারেটো, লাল-হলুদের কোচ হচ্ছেন বাগানের 'সবুজ তোতা'?

বুধবার বিকেলবেলা ইস্টবেঙ্গল তাঁবুতে ব্যারেটো পা রাখতে না রাখতেই জল্পনা শুরু হয়ে যায়।

ইস্টবেঙ্গল তাঁবুতে আচমকা ব্যারেটো, লাল-হলুদের কোচ হচ্ছেন বাগানের 'সবুজ তোতা'?

ব্যারেটোর হাতে লাল-হলুদ জার্সি তুলে দিচ্ছেন দেবব্রত সরকার

শেষ আপডেট: 6 November 2024 20:07

রণদীপ দে, কলকাতা: একটা সময় মোহনবাগান ক্লাবে কান পাতলেই শোনা যেত - 'শীত-গ্রীষ্ম-বর্ষা / ব্যারোটোই ভরসা।' সবুজ-মেরুন জার্সিতে দাপুটে ফুটবল খেলেছেন তিনি। মেরিনার্সরা তাঁকে ভালবেসে 'সবুজ তোতা' বলে সম্বোধন করতেন। বুধবার (৬ নভেম্বর) বাগানের সেই 'সবুজ তোতা'ই আচমকা চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল তাঁবুতে পা রাখলেন।

বুধবার বিকেলবেলা ইস্টবেঙ্গল তাঁবুতে ব্যারেটো পা রাখতে না রাখতেই জল্পনা শুরু হয়ে যায়, তাহলে কি লাল-হলুদ ব্রিগেডের নয়া কোচিং স্টাফ হিসেবে তিনি যোগ দিতে চলেছেন? যদিও ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার সঙ্গে সঙ্গেই সেই জল্পনা উড়িয়ে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ব্যারেটো যে ইস্টবেঙ্গলকে কোচিং করাবে, এমন কোনও সম্ভাবনাই নেই।

এদিন ইস্টবেঙ্গলে পা রেখে গোটা ক্লাব চত্বর ঘুরে দেখেন ব্যারোটো। পাশাপাশি, লাল-হলুদ মিউজিয়ামেও যান তিনি। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ব্যারেটোর হাতে একটি সাম্মানিক লাল-হলুদ জার্সি তুলে দেওয়া হয়েছে। দেবব্রত সরকার আরও যোগ করেন, ব্যারেটোর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক যথেষ্ট ভাল। আর সেই সম্পর্কের খাতিরেই মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের কিংবদন্তি ব্রাজিলিয়ান লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবে গিয়েছিলেন।

ইস্টবেঙ্গল এফসি-র সময়টা আপাতত ভাল চলছে। এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে উঠে তারা গোটা দেশকে গর্বিত করেছে। আশা করা হচ্ছে, এই আত্মবিশ্বাস আইএসএল টুর্নামেন্টেও অক্সিজেনের কাজ করবে। আগামী ৯ নভেম্বর আইএসএল টুর্নামেন্টে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ ব্রিগেড। এই ম্য়াচে জয়ের দিকেই তাকিয়ে রয়েছেন সমর্থকরা।


```